ঘটনা-১ বাংলাদেশের কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সামাজিক সমস্যাটি হলো বেকারত্ব । কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব হচ্ছে বেকারত্ব। অস্ট্রিয়ান তাত্ত্বিক কার্ল এইচ. প্রিব্রামের মতে, “বেকারত্ব হচ্ছে শ্রমবাজারের এমন একটি পরিস্থিতি, যেখানে চাকরির সংখ্যা থেকে শ্রমের সরবরাহ বেশি।” সমাজতাত্ত্বিক বিশ্লেষণে বিভিন্ন ধরনের বেকারত্ব লক্ষ করা যায়। যেমন— মৌসুমি বেকারত্ব, প্রযুক্তিজনিত বেকারত্ব, প্রচ্ছন্ন বেকারত্ব, অদক্ষতাজনিত বেকারত্ব, অর্থনৈতিক মন্দাজনিত বেকারত্ব ইত্যাদি। আকস্মিক বেকারত্ব এসব ধরনের অন্যতম। প্রাকৃতিক দুর্যোগ বা মহামারির প্রত্যক্ষ প্রভাবে কর্মহীনতা সৃষ্টি হলে তাকে বলে আকস্মিক বেকারত্ব। উদ্দীপকের প্রথম অংশে দেখা যায়, পোশাককর্মী রাবেয়া ও তার স্বামী করোনাকালীন লকডাউনে কর্মচ্যুত হয়েছেন । পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বোঝা যায়, রাবেয়া ও তার স্বামী আকস্মিক বেকারত্বের শিকার হয়েছেন । সুতরাং বলা যায়, উদ্দীপকে অন্যতম সামাজিক সমস্যা বেকারত্বকে নির্দেশ করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ঘটনা-১ বাংলাদেশের কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর