শেয়ারFacebookWhatsApp

ঘটনা-২-এ বর্ণিত সামাজিক সমস্যা নিরসনে তুমি কী কী সুপারিশ করবে? ব্যাখ্যা করো ।

উত্তর: ঘটনা-২ এ বর্ণিত সামাজিক সমস্যা অর্থাৎ যৌন নিপীড়ন নিরসনে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা যায় । বর্তমান সময়ের আলোচিত একটি সমস্যা হলো যৌন নিপীড়ন। সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে। যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— অশ্লীল গান বাজানো বা গাওয়া, অশ্লীল বা উদ্দেশ্যমূলক কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়ানো, শিস দেওয়া, প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব দেওয়া, প্রস্তাবে সাড়া না দিলে হুমকি দেওয়া ইত্যাদি। উদ্দীপকে রীমার ক্ষেত্রে এ যৌন নিপীড়নের ঘটনাই ঘটেছে। কেননা স্কুলে যাতায়াতের পথে একটি ছেলে রীমার পিছু নেয় এবং অশ্লীল কথাবর্তা বলে । যৌন নিপীড়ন প্রতিরোধের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলো হলো- সুষ্ঠু সামাজিকীকরণ ও শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ। যৌন নিপীড়ন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং সুস্পষ্ট আইন প্রণয়নের মাধ্যমে তা কঠোরভাবে বাস্তবায়ন করা। নারীদের সামাজিক, রাজনৈতিক ও মৌলিক চাহিদা নিশ্চিত করা এবং যথার্থ শিক্ষার অধিকার প্রদান করা। নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজে নারী-পুরুষ বৈষম্যের বিলোপ সাধন করা। সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের (যেমন- শিক্ষক, বিচারক, ইমাম) যৌন নিপীড়ন প্রতিরোধে সোচ্চার হওয়া এবং নারীর প্রতি শ্রদ্ধা বাড়াতে জনসাধারণকে যৌক্তিক উৎসাহ প্রদান করা । যৌন নিপীড়ককে আইনের হাতে সোপর্দ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে সবাইকে সোচ্চার করা। সর্বোপরি নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় গণমাধ্যমগুলোর সোচ্চার ভূমিকা গড়ে তোলা । পরিশেষে বলা যায়, উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ এবং কার্যকর করার মাধ্যমে যৌন নিপীড়ন অনেকাংশে নিরসন করা সম্ভব ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ঘটনা-২-এ বর্ণিত সামাজিক সমস্যা নিরসনে তুমি কী কী সুপারিশ করবে? ব্যা…

উদ্দীপক

ঘটনা-১: লেখাপড়া শেষ করার পাঁচ বছর পরেও কোনো কাজের ব্যবস্থা করতে না পারায় শাফিক হতাশাগ্রস্ত হয়ে অসৎ সঙ্গে চুরি, ছিনতাই এর মতো কাজে জড়িয়ে পড়েছে। ঘটনা-২: নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রীমা স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পরপরই একটি ছেলে তার পিছু নেয় এবং অশ্লীল কথাবার্তা বলে । এরূপ অবস্থার প্রেক্ষিতে তাকে লেখাপড়া ছেড়ে দিতে হয় ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

গারো সমাজব্যবস্থায় মায়ের মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারী কনিষ্ঠ কন্যাকে নোকনা বলে ।

উত্তর

পারিবারিক শৃঙ্খলার অভাবে কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়ে । পারিবারিক সম্পর্কের গভীরতা ও সৌহার্দপূর্ণ পরিবেশ সন্তান-সন্ততিকে সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। কিন্তু এ সম্পর্ক যদি শিথিল হয় এবং পারিবারিক নিয়ন্ত্রণ না থাকে তবে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরূপ পারিবারিক সম্পর্ক শিশুদেরকে বিচ্ছিন্ন করে রাখে। এ ধরনের পরিবারের সদস্যরা সহজেই মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে।

উত্তর

উদ্দীপকের সামাজিক সমস্যাটি হলো বেকারত্ব । কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব হচ্ছে বেকারত্ব। অস্ট্রিয়ান তাত্ত্বিক কার্ল এইচ. প্রিব্রামের মতে, “বেকারত্ব হচ্ছে শ্রমবাজারের এমন একটি পরিস্থিতি, যেখানে চাকরির সংখ্যা থেকে শ্রমের সরবরাহ বেশি।” সমাজতাত্ত্বিক বিশ্লেষণে বিভিন্ন ধরনের বেকারত্ব লক্ষ করা যায়। যেমন— মৌসুমি বেকারত্ব, প্রযুক্তিজনিত বেকারত্ব, প্রচ্ছন্ন বেকারত্ব, অদক্ষতাজনিত বেকারত্ব, অর্থনৈতিক মন্দাজনিত বেকারত্ব ইত্যাদি। আকস্মিক বেকারত্ব এসব ধরনের অন্যতম। প্রাকৃতিক দুর্যোগ বা মহামারির প্রত্যক্ষ প্রভাবে কর্মহীনতা সৃষ্টি হলে তাকে বলে আকস্মিক বেকারত্ব। উদ্দীপকের প্রথম অংশে দেখা যায়, পোশাককর্মী রাবেয়া ও তার স্বামী করোনাকালীন লকডাউনে কর্মচ্যুত হয়েছেন । পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বোঝা যায়, রাবেয়া ও তার স্বামী আকস্মিক বেকারত্বের শিকার হয়েছেন । সুতরাং বলা যায়, উদ্দীপকে অন্যতম সামাজিক সমস্যা বেকারত্বকে নির্দেশ করা হয়েছে।

উত্তর

ঘটনা-২ এ বর্ণিত সামাজিক সমস্যা অর্থাৎ যৌন নিপীড়ন নিরসনে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা যায় । বর্তমান সময়ের আলোচিত একটি সমস্যা হলো যৌন নিপীড়ন। সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে। যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— অশ্লীল গান বাজানো বা গাওয়া, অশ্লীল বা উদ্দেশ্যমূলক কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়ানো, শিস দেওয়া, প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব দেওয়া, প্রস্তাবে সাড়া না দিলে হুমকি দেওয়া ইত্যাদি। উদ্দীপকে রীমার ক্ষেত্রে এ যৌন নিপীড়নের ঘটনাই ঘটেছে। কেননা স্কুলে যাতায়াতের পথে একটি ছেলে রীমার পিছু নেয় এবং অশ্লীল কথাবর্তা বলে । যৌন নিপীড়ন প্রতিরোধের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলো হলো- সুষ্ঠু সামাজিকীকরণ ও শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ। যৌন নিপীড়ন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং সুস্পষ্ট আইন প্রণয়নের মাধ্যমে তা কঠোরভাবে বাস্তবায়ন করা। নারীদের সামাজিক, রাজনৈতিক ও মৌলিক চাহিদা নিশ্চিত করা এবং যথার্থ শিক্ষার অধিকার প্রদান করা। নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজে নারী-পুরুষ বৈষম্যের বিলোপ সাধন করা। সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের (যেমন- শিক্ষক, বিচারক, ইমাম) যৌন নিপীড়ন প্রতিরোধে সোচ্চার হওয়া এবং নারীর প্রতি শ্রদ্ধা বাড়াতে জনসাধারণকে যৌক্তিক উৎসাহ প্রদান করা । যৌন নিপীড়ককে আইনের হাতে সোপর্দ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে সবাইকে সোচ্চার করা। সর্বোপরি নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় গণমাধ্যমগুলোর সোচ্চার ভূমিকা গড়ে তোলা । পরিশেষে বলা যায়, উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ এবং কার্যকর করার মাধ্যমে যৌন নিপীড়ন অনেকাংশে নিরসন করা সম্ভব ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।