শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জহির মিয়ার দাবি করা বিষয়টি কোন ধরনের সামাজিক সমস্যা? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকের জহির মিয়ার দাবি করা বিষয়টি যৌতুক নামক সামাজিক সমস্যা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যৌতুক অন্যতম সামাজিক সমস্যা। যৌতুক হলো এক ধরনের দাবি। সামাজিকভাবে এ প্রথাকে উপহার, উপঢৌকন, নজরানা প্রদান, শুভেচ্ছার প্রতীক বা নিদর্শন বলা হয়ে থাকে। সাধারণত পাত্র বা পাত্রীপক্ষ কর্তৃক পাত্রীকে বা পাত্রকে প্রদেয় অর্থসম্পত্তি বা অন্যান্য দ্রব্যসামগ্রীকে যৌতুক বলা হয় । অন্য ভাষায় যৌতুক হলো মেয়ের বাবা-মা কর্তৃক পাত্রপক্ষকে অর্থ বা কোনো মূল্যবান জামানতকে বোঝানো হয়। মুসলিম ব্যক্তিগত আইন (শরীয়া) মোতাবেক প্রদেয় দেনমোহর বা মোহরানা এর অন্তর্ভুক্ত। যৌতুক উভয়পক্ষকে প্রদানের রীতি চালু থাকলেও সাধারণত বাংলাদেশ সমাজে যৌতুক পাত্রীপক্ষ, পাত্রপক্ষ বা পাত্রকে প্রদান করে থাকে। এ যৌতুকের হার স্থান, কাল ও পাত্রভেদে পরিবর্তিত বা নির্ধারিত হয়ে থাকে। যৌতুকের দ্রব্যাদির মধ্যে নগদ অর্থ থেকে শুরু করে গহনা, টিভি, ফ্রিজ, ঘড়ি, সাইকেল, বাড়ি, গাড়ি, আসবাবপত্র, মোটর সাইকেল, বিদেশে যাবার অর্থ, চাকরি, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ইত্যাদির দাবি করা হয় । উদ্দীপকের জহির মিয়া যেহেতু মালেক মিয়ার নিকট থেকে দাবি অনুযায়ী দুই লক্ষ টাকা, টিভি, ফ্রিজ ও আসবাবপত্র নেয়। সেহেতু তা নিঃসন্দেহে যৌতুক বলা যায় !

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে জহির মিয়ার দাবি করা বিষয়টি কোন ধরনের সামাজিক সমস্যা? ব্য…

উদ্দীপক

রোকাইয়া অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তার পিতা মালেক মিয়া তাকে বিয়ে দেয়। বিয়ের সময় পাত্রের বাবা জহির মিয়ার দাবি অনুযায়ী মালেক মিয়া নগদ দুই লক্ষ টাকা, টিভি, ফ্রিজ ও আসবাবপত্র দিতে বাধ্য হয়। বছর খানেক পর মালেক মিয়া সংবাদ পান তার মেয়ে প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে।

নোয়াখালী সরকারি কলেজ · 2024

উত্তর

অক্ষরজ্ঞানের অভাবই হলো নিরক্ষরতা ।

উত্তর

বেকারত্ব বলতে সাধারণত কর্মহীনতাকেই বোঝানো হয়। কিন্তু অনেক সময় কেউ কেউ ইচ্ছাকৃতভাবে কর্মহীন থাকে। এরূপ অবস্থাকে বেকারত্ব ধরা হয় না। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ হতে বেকারত্ব বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যাতে কর্মক্ষম ব্যক্তি বর্তমান মজুরিতে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কর্মসংস্থান হয় না। বেকারত্ব বাংলাদেশের অন্যতম এক সামাজিক ব্যধি ।

উত্তর

উদ্দীপকের জহির মিয়ার দাবি করা বিষয়টি যৌতুক নামক সামাজিক সমস্যা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যৌতুক অন্যতম সামাজিক সমস্যা। যৌতুক হলো এক ধরনের দাবি। সামাজিকভাবে এ প্রথাকে উপহার, উপঢৌকন, নজরানা প্রদান, শুভেচ্ছার প্রতীক বা নিদর্শন বলা হয়ে থাকে। সাধারণত পাত্র বা পাত্রীপক্ষ কর্তৃক পাত্রীকে বা পাত্রকে প্রদেয় অর্থসম্পত্তি বা অন্যান্য দ্রব্যসামগ্রীকে যৌতুক বলা হয় । অন্য ভাষায় যৌতুক হলো মেয়ের বাবা-মা কর্তৃক পাত্রপক্ষকে অর্থ বা কোনো মূল্যবান জামানতকে বোঝানো হয়। মুসলিম ব্যক্তিগত আইন (শরীয়া) মোতাবেক প্রদেয় দেনমোহর বা মোহরানা এর অন্তর্ভুক্ত। যৌতুক উভয়পক্ষকে প্রদানের রীতি চালু থাকলেও সাধারণত বাংলাদেশ সমাজে যৌতুক পাত্রীপক্ষ, পাত্রপক্ষ বা পাত্রকে প্রদান করে থাকে। এ যৌতুকের হার স্থান, কাল ও পাত্রভেদে পরিবর্তিত বা নির্ধারিত হয়ে থাকে। যৌতুকের দ্রব্যাদির মধ্যে নগদ অর্থ থেকে শুরু করে গহনা, টিভি, ফ্রিজ, ঘড়ি, সাইকেল, বাড়ি, গাড়ি, আসবাবপত্র, মোটর সাইকেল, বিদেশে যাবার অর্থ, চাকরি, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ইত্যাদির দাবি করা হয় । উদ্দীপকের জহির মিয়া যেহেতু মালেক মিয়ার নিকট থেকে দাবি অনুযায়ী দুই লক্ষ টাকা, টিভি, ফ্রিজ ও আসবাবপত্র নেয়। সেহেতু তা নিঃসন্দেহে যৌতুক বলা যায় !

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের রোকাইয়ার মৃত্যুর 'কারণ' মূলত একটি সামাজিক ব্যাধি। প্রশ্নোক্ত এ বক্তব্যের আমি সম্পূর্ণ একমত পোষণ করি । কেননা, বাল্যবিবাহের কারণেই রোকাইয়ার মৃত্যু ঘটেছে। যদি পরিণত বয়সে রোকাইয়ার বিয়ে এবং সন্তানসম্ভাবা হতো তাহলে তাকে হয়ত অকাল মৃত্যুবরণ করতে হতো না। বাংলাদেশের নানা সামাজিক সমস্যার মধ্যে একটি হলো বাল্যবিবাহ। সাধারণ ভাষায় বাল্যবিবাহ হলো অপ্রাপ্ত বয়সের বিবাহ। জাতিসংঘের সংজ্ঞানুসারে ১৮ বছরের কম বয়সের ছেলেমেয়েদের শিশু হিসেবে পরিগণিত করা হয় । আর ১৮ বছরের কম বয়সের মেয়েশিশুদের বিয়েকে বাল্যবিবাহ বলে । তবে দেশের প্রচলিত আইনে ১৮ বছর বয়সের কম বয়সী মেয়ে এবং ২১ বছরের কম বয়সী ছেলের বিয়েকে বাল্যবিবাহ বলা হয়, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। আবার ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে বাল্যবিবাহ বলতে বাল্যকালে বা নাবালক বয়সে ছেলেমেয়েদের মধ্যে বিবাহকে বোঝায়। এছাড়া বর-কনে উভয়ের বা একজনের বয়স বিয়ের দ্বারা নির্ধারিত বয়সের চেয়ে কম হলে তা আইনগত বাল্যবিবাহ বলে চিহ্নিত হবে। উদ্দীপকের অষ্টম শ্রেণি পড়ুয়া রোকাইয়ার বিয়েও ছিল বাল্যবিবাহভুক্ত। আর এ বাল্যবিবাহই তার জীবনের কাল হলো। তাই প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলে আমি মনে করি।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।