রোকাইয়ার মৃত্যুর কারণ মূলত একটি সামাজিক ব্যাধি।— তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের রোকাইয়ার মৃত্যুর 'কারণ' মূলত একটি সামাজিক ব্যাধি। প্রশ্নোক্ত এ বক্তব্যের আমি সম্পূর্ণ একমত পোষণ করি । কেননা, বাল্যবিবাহের কারণেই রোকাইয়ার মৃত্যু ঘটেছে। যদি পরিণত বয়সে রোকাইয়ার বিয়ে এবং সন্তানসম্ভাবা হতো তাহলে তাকে হয়ত অকাল মৃত্যুবরণ করতে হতো না। বাংলাদেশের নানা সামাজিক সমস্যার মধ্যে একটি হলো বাল্যবিবাহ। সাধারণ ভাষায় বাল্যবিবাহ হলো অপ্রাপ্ত বয়সের বিবাহ। জাতিসংঘের সংজ্ঞানুসারে ১৮ বছরের কম বয়সের ছেলেমেয়েদের শিশু হিসেবে পরিগণিত করা হয় । আর ১৮ বছরের কম বয়সের মেয়েশিশুদের বিয়েকে বাল্যবিবাহ বলে । তবে দেশের প্রচলিত আইনে ১৮ বছর বয়সের কম বয়সী মেয়ে এবং ২১ বছরের কম বয়সী ছেলের বিয়েকে বাল্যবিবাহ বলা হয়, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। আবার ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে বাল্যবিবাহ বলতে বাল্যকালে বা নাবালক বয়সে ছেলেমেয়েদের মধ্যে বিবাহকে বোঝায়। এছাড়া বর-কনে উভয়ের বা একজনের বয়স বিয়ের দ্বারা নির্ধারিত বয়সের চেয়ে কম হলে তা আইনগত বাল্যবিবাহ বলে চিহ্নিত হবে। উদ্দীপকের অষ্টম শ্রেণি পড়ুয়া রোকাইয়ার বিয়েও ছিল বাল্যবিবাহভুক্ত। আর এ বাল্যবিবাহই তার জীবনের কাল হলো। তাই প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলে আমি মনে করি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
রোকাইয়ার মৃত্যুর কারণ মূলত একটি সামাজিক ব্যাধি।— তুমি কি একমত? উত্…
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর