শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক তোমার পাঠ্যবইয়ের কোন সমস্যাটি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের আজিজ সাহেব বার্ধক্য সমস্যার শিকার হয়েছেন । সাধারণভাবে বার্ধক্য দ্বারা বয়োবৃদ্ধিকে বোঝানো হয়। বার্ধক্য হলো জীবনচক্রের একটি স্বাভাবিক পরিণতি। জাতিসংঘ ও বাংলাদেশ উভয়ের নীতি অনুযায়ী ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষ প্রবীণ হিসেবে স্বীকৃত। আর প্রবীণরা যে সকল সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক সমস্যার সম্মুখীন হন তাই বার্ধক্য সমস্যা। বার্ধক্য সমস্যা সৃষ্টির অন্যতম কারণ হলো অর্থনৈতিক নির্ভরশীলতা। এদেশের অধিকাংশ পিতামাতা সারাজীবনের আয় ও সঞ্চিত সম্পদ সন্তানের লেখাপড়া বা প্রতিষ্ঠার পেছনে ব্যয় করেন । ফলে তারা বৃদ্ধাবস্থায় নিজের চলার জন্য কোনো সঞ্চয় করতে পারেন না এবং ক্রমশ সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। আর সন্তান ঠিকমতো দেখাশোনা না করলে প্রবীণ পিতামাতারা নানাবিধ সমস্যায় পতিত হন। যেমনটি উদ্দীপকেও ফুটে উঠেছে। উদ্দীপকের আজিজ সাহেবের বর্তমান বয়স ৬৫ বছর। পাঠ্যবইয়ের তথ্য অনুযায়ী বয়সের দিক থেকে আজিজ সাহেব বার্ধক্যে উপনীত হয়েছেন। তার সন্তানরা স্বাবলম্বী হলেও কেউ বৃদ্ধ বাবার ভরণ-পোষণ করেন না এবং খোঁজখবরও রাখেন না। অর্থাৎ তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন । উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা তাই বলতে পারি, আজিজ সাহেব বার্ধক্য সমস্যার শিকার হয়েছেন ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপক তোমার পাঠ্যবইয়ের কোন সমস্যাটি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

শহরের বিত্তশালী আজিজ সাহেবের পাঁচ ছেলে-মেয়ে সবাই পরিবার নিয়ে বিদেশে থাকেন । আজিজ সাহেব এবং মিসেস আজিজ গৃহ পরিচারিকা নিয়ে ছেলে-মেয়ে, নাতি-নাতনি বিহীন নিঃসঙ্গ জীবনযাপন করছেন।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না তখন সে ব্যক্তিকে বেকার এবং তার কর্মহীন অবস্থাকে বেকারত্ব বলে ।

উত্তর

প্রকৃতিগত দিক থেকে নিরক্ষরতা অন্যতম সামাজিক সমস্যা। .সামাজিক সমস্যার প্রকৃতি পর্যবেক্ষণ করে এর তিনটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়'। যথা— ১. সমাজের সাথে সংশ্লিষ্ট বিষয় ২. সমাজের অধিকাংশ মানুষের কাছে অনাকাঙ্ক্ষিত ৩. যৌথ প্রচেষ্টার মাধ্যমে সমাধান সম্ভব। নিরক্ষরতা সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করে আমরা সামাজিক সমস্যার এই তিনটি বৈশিষ্ট্যই খুঁজে পাই । সুতরাং নিশ্চিতভাবেই বলা যায় যে, নিরক্ষরতা একটি সামাজিক সমস্যা ।

উত্তর

উদ্দীপকের আজিজ সাহেব বার্ধক্য সমস্যার শিকার হয়েছেন । সাধারণভাবে বার্ধক্য দ্বারা বয়োবৃদ্ধিকে বোঝানো হয়। বার্ধক্য হলো জীবনচক্রের একটি স্বাভাবিক পরিণতি। জাতিসংঘ ও বাংলাদেশ উভয়ের নীতি অনুযায়ী ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষ প্রবীণ হিসেবে স্বীকৃত। আর প্রবীণরা যে সকল সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক সমস্যার সম্মুখীন হন তাই বার্ধক্য সমস্যা। বার্ধক্য সমস্যা সৃষ্টির অন্যতম কারণ হলো অর্থনৈতিক নির্ভরশীলতা। এদেশের অধিকাংশ পিতামাতা সারাজীবনের আয় ও সঞ্চিত সম্পদ সন্তানের লেখাপড়া বা প্রতিষ্ঠার পেছনে ব্যয় করেন । ফলে তারা বৃদ্ধাবস্থায় নিজের চলার জন্য কোনো সঞ্চয় করতে পারেন না এবং ক্রমশ সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। আর সন্তান ঠিকমতো দেখাশোনা না করলে প্রবীণ পিতামাতারা নানাবিধ সমস্যায় পতিত হন। যেমনটি উদ্দীপকেও ফুটে উঠেছে। উদ্দীপকের আজিজ সাহেবের বর্তমান বয়স ৬৫ বছর। পাঠ্যবইয়ের তথ্য অনুযায়ী বয়সের দিক থেকে আজিজ সাহেব বার্ধক্যে উপনীত হয়েছেন। তার সন্তানরা স্বাবলম্বী হলেও কেউ বৃদ্ধ বাবার ভরণ-পোষণ করেন না এবং খোঁজখবরও রাখেন না। অর্থাৎ তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন । উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা তাই বলতে পারি, আজিজ সাহেব বার্ধক্য সমস্যার শিকার হয়েছেন ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সমস্যা তথা বার্ধক্য সমস্যার জন্য বিশ্বায়নই দায়ী — এ বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করছি। বিশ্বায়ন হলো কোনো কিছুর স্থানিক থেকে বৈশ্বিক রূপ লাভ করা । বিশ্বায়নের ফলে মানুষের কর্ম, পেশা নির্বাচন, দক্ষতা অর্জন ইত্যাদি ক্ষেত্রে ঐতিহ্যগত ধারণাগুলো ক্রমাগতভাবে বদলে যাচ্ছে। পাশাপাশি বিশ্বায়নের ফলে অনেক পরিবর্তন এসেছে যা মানুষ ও সমাজকে নতুন ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। বস্তুত বিশ্বায়নের ফলে ব্যক্তির মধ্যে ব্যক্তিস্বাতন্ত্র্যের জন্ম হচ্ছে । ফলে অনেক সময়ই দেখা যায়, ব্যক্তি পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে নিজস্ব জীবনধারা গড়ে তুলছে। সুতরাং কোনো ব্যক্তির বার্ধক্য অবস্থায় সন্তানদের মধ্যে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী মনোভাব বেশি থাকলে ওই ব্যক্তি বার্ধক্য সমস্যায় পড়তে পারেন। অর্থাৎ বার্ধক্য সমস্যা সৃষ্টির জন্য বিশ্বায়ন একটি কারণ হিসেবে কখনো কখনো ভূমিকা রাখে। তবে বার্ধক্য সমস্যার জন্য কেবল বিশ্বায়ন দায়ী নয়। বরং এর পিছনে আরও অনেক কারণ ভূমিকা রাখে। বাংলাদেশে বৃদ্ধদের কর্মসংস্থান নেই বললেই চলে। ফলে তারা চরম দারিদ্র্য ও আর্থিক অসচ্ছলতার শিকার হয়। গ্রাম বাংলার দরিদ্র বৃদ্ধরা পরিচিত এলাকার কারণে ভিক্ষা করতে পারে না। ফলে এই শ্রেণির বৃদ্ধরা শহরে এসে ভিক্ষাবৃত্তি করে মানবেতর জীবনযাপন করে। স্বাস্থ্যহীনতা ও পুষ্টিহীনতা বার্ধক্যের অন্যতম প্রধান সমস্যা। উপার্জন না থাকায় ক্রয় ক্ষমতার অভাবে খাদ্য গ্রহণ ও চিকিৎসা নিতে বৃদ্ধরা অক্ষম। আর্থিক উপার্জন না থাকায় বৃদ্ধরা পারিবারিক ও সামাজিকভাবে উপেক্ষা, অনাদর, অবহেলা-বঞ্চনার শিকার হন । ফলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ও নিজেদেরকে অপ্রয়োজনীয় বোঝা মনে করেন। বৃদ্ধদের চিত্তবিনোদন ও সময় কাটানোর সুযোগ-সুবিধা খুবই কম। বর্তমান পরিবর্তিত সমাজ ব্যবস্থায় পরিবারের সবাই ব্যস্ত থাকে। বৃদ্ধদের সাথে সময় কাটানোর মতো সময় কারো নেই। ফলে তারা একাকিত্ব অনুভব করেন। বৃদ্ধরা প্রায় সময় নিরাপত্তাহীনতায় ভোগেন, সরকারিভাবে তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে না ওঠায় তারা সব সময় নিজেদেরকে অসহায় মনে করেন । উপরের আলোচনায় সুস্পষ্ট, কেবল বিশ্বায়নের কারণে বার্ধক্য সমস্যার সৃষ্টি হয় না, বরং এর পিছনে আরও নানাবিধ কারণ ভূমিকা রাখে। আর এ কারণে আমি প্রশ্নোক্ত বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।