উদ্দীপকের সমস্যাটি সমাধানে কি কি পদক্ষেপ নেয়া যেতে পেরে বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সমস্যাটি তথা মাদকাসক্ত সমস্যা সমাধানে প্রতিকার, প্রতিরোধ ও সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মাদকাসক্তি সমস্যা মোকাবেলায় প্রধান ভূমিকা পালন করতে পারে পরিবার। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে ব্যক্তি কোন অসৎ সঙ্গ বা বন্ধু-বান্ধবের প্রভাবমুক্ত থাকতে পারে। পাশাপাশি হতাশা কিংবা মানুষিক চাপের ক্ষেত্রে পরিবার সঙ্গ দিলে পরিবারের ভরসায় ব্যক্তি এই সমস্যা থেকে উত্তরণের সুযোগ পাবে যার ফলে মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। এছাড়াও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদক দ্রব্যের কুফল সম্পর্কে শিশু-কিশোরদের প্রয়োজনীয় যথাযথ জ্ঞান দানের ব্যবস্থা করলে এবং পাশাপাশি কৌতুহলী হয়ে যেন মাদকাসক্ত না হয়, এক্ষেত্রে কি সমস্যা হবে তা তাদের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারলে শিশু কিশোরদের মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। পাশাপাশি গণমাধ্য, প্রচার মাধ্যমে মাদকাসক্ত সম্পর্কে সচেতনতা মূলক প্রচারণা করলেও এই সমস্যাটি কিছুটা লাঘব হবে। এছাড়াও মাদকাসক্তি প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে ও কাজে লাগাতে হবে। মাদক বিষয় সরকারি বেসরকারি পর্যায়ে বিস্তারিত শুমারি হওয়া উচিত। পাশাপাশি মাদক দ্রব্যের চোরাচালান, বিক্রয়, বিপণন ও ব্যবহার নিয়ন্ত্রণে সরকারি সংস্থা পুলিশ, বিজিবি কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সাথে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রচেষ্টায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মী নিয়োগের ব্যবস্থা করতে হবে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সমস্যাটি সমাধানে কি কি পদক্ষেপ নেয়া যেতে পেরে বলে তুমি মন…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর