ছক-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১ জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: যদি কোন দেশের জনসংখ্যা প্রয়োজনাতিরিক্ত বা জনসংখ্যার ফলে জনগণের কল্যাণ ব্যাহত কিংবা দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় তখন জনসংখ্যাকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর অন্যতম ঘণবসতিপূর্ণ ও জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। বিগত সময়ে বাংলাদেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হলেও কিন্তু বাংলাদেশে আয়তন একই থাকায় এখানে এ জনসংখ্যার ঘনত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১৫৩ জন। ক্ষুদ্র আয়তনের এই দেশে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সামাজিক সমস্যা দিন দিন বেড়েই চলছে। এর ফলে খাদ্যাভাব, দারিদ্র, শিক্ষার অভাব, বাসস্থানের স্বল্পতা, যানবাহনে উপচে পড়া ভীড়, পরিবেশগত সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দিয়েছে । উদ্দীপকের ছক-১ এ বাসস্থান সমস্যা, সড়কে যানবাহনের আধিক্য, বাস ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভীড় ইত্যাদি সমস্যার কথা বলা হয়েছে। মূলত অত্যাধিক জনসংখ্যার ফলে আমাদের বাসস্থান নিয়ে যেমন সমস্যা হচ্ছে তেমনি অত্যাধিক জনসংখ্যার প্রয়োজন মেটানোর জন্য সড়কে যানবাহনের সংখ্যাও বেড়ে যাচ্ছে। পাশাপাশি এত বিশাল পরিমাণ জনসংখ্যার চাপ সামলাতে না পারার কারণে বাস ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভীড় দেখা যাচ্ছে। তাই বলা যায়, ছক-১ জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছক-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর