শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কালাম ও সখিনার বিবাহে কোন ধরনের সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের কালাম ও সখিনার বিবাহে বাল্যবিবাহ সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সাধারণত অপ্রাপ্ত বয়সে বিবাহকে বাল্যবিবাহ বলা হয়। বাংলাদেশের আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সের মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিবাহকে বাল্যবিবাহ বলে। বাল্য বিবাহের ক্ষেত্রে তিন ধরনের বিয়েকে অপরাধ বলে গণ্য করা হয়। প্রাপ্তবয়স্কের সাথে অপ্রাপ্তবয়স্কের বিবাহ, অপ্রাপ্তবয়স্কদের মধ্যে বিবাহ এবং অপ্রাপ্তবয়স্কের অভিভাবক কর্তৃক বিবাহ নির্ধারণ বা সম্মতিকে বাল্যবিবাহ হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকের দেখা যায়, ১৮ বছর বয়সের কালাম এবং ১৫ বছর বয়সের সখিনা আর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিয়েটি বাল্যবিবাহ এবং দণ্ডনীয় অপরাধ। কেননা তাদের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে বিবাহ এবং অপ্রাপ্তবয়স্কের অভিভাবক কর্তৃক বিবাহ নির্ধারণ বা সম্মতি প্রদানের দিক থেকে তাই অমান্য করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের কালাম ও সখিনার বিবাহে বাল্যবিবাহ সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের কালাম ও সখিনার বিবাহে কোন ধরনের সামাজিক সমস্যার প্রতি ইঙ্…

উদ্দীপক

যখন কালাম এর বয়স ১৮ বছর এবং সখিনার বয়স ১৫ বছর তখন তাদের বিয়ে হয়। বর্তমানে তারা তিন সন্তানের জনক-জননী. শাশুড়ির "নাতি চাই" সেই ইচ্ছা পূরণের জন্য সখিনা আর এক কন্যা সন্তানের জন্ম দেয়। এতে করে সংসারের সদস্য সংখ্যা বৃদ্ধির সাথে তার আয় বৃদ্ধি পায়নি বিধায় সংসারে অভাব-অনটন, ঝগড়াঝাটি, মারপিট লেগেই আছে।

Rajshahi · 2022

উত্তর

কোন একটি ভৌগোলিক অঞ্চলের দীর্ঘদিন তথা ৩০ থেকে ৩৫ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে।

উত্তর

বৃক্ষ নিধন একটি উল্লেখযোগ্য সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত, কেননা এর প্রভাবে বিভিন্ন পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়। বনভূমি উজাড় হওয়া ছাড়াও বিশ্ব ক্রমশ বৃক্ষহীন হওয়ার উপক্রম হচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে মাটির উপর। মাটির উপর স্তর বৃক্ষ দ্বারা আচ্ছাদিত না হলে মাটি দ্রুত ক্ষয়প্রাপ্ত এবং মরুপ্রবনতার দিকে ধাবিত হয়। ফলে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, গ্রীন হাউজ ইফেক্ট এর মত পরিবেশগত সমস্যা তৈরি হয়। আর এই সমস্যাটি জনজীবনে অনেক নেতিবাচক প্রভাব ফেলে বিধায় বৃক্ষনিধন একটি উল্লেখযোগ্য সামাজিক সমস্যা।

উত্তর

উদ্দীপকের কালাম ও সখিনার বিবাহে বাল্যবিবাহ সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সাধারণত অপ্রাপ্ত বয়সে বিবাহকে বাল্যবিবাহ বলা হয়। বাংলাদেশের আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সের মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিবাহকে বাল্যবিবাহ বলে। বাল্য বিবাহের ক্ষেত্রে তিন ধরনের বিয়েকে অপরাধ বলে গণ্য করা হয়। প্রাপ্তবয়স্কের সাথে অপ্রাপ্তবয়স্কের বিবাহ, অপ্রাপ্তবয়স্কদের মধ্যে বিবাহ এবং অপ্রাপ্তবয়স্কের অভিভাবক কর্তৃক বিবাহ নির্ধারণ বা সম্মতিকে বাল্যবিবাহ হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকের দেখা যায়, ১৮ বছর বয়সের কালাম এবং ১৫ বছর বয়সের সখিনা আর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিয়েটি বাল্যবিবাহ এবং দণ্ডনীয় অপরাধ। কেননা তাদের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে বিবাহ এবং অপ্রাপ্তবয়স্কের অভিভাবক কর্তৃক বিবাহ নির্ধারণ বা সম্মতি প্রদানের দিক থেকে তাই অমান্য করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের কালাম ও সখিনার বিবাহে বাল্যবিবাহ সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে।

উত্তর

কালাম ও সখিনার এ ধরনের বিবাহ তথা বাল্যবিবাহ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সমস্যা। সামাজিক আদর্শ ও মূল্যবোধ, বাল্যবিবাহ, দীর্ঘ বিবাহিত জীবন, শিক্ষার অভাব, পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা, সামাজিক নিরাপত্তার অভাব, মৃত্যুহার হ্রাস, জলবায়ু ও আবহাওয়া প্রভৃতি নানাবিধ কারণে বাংলাদেশে জনসংখ্যা দিন দিন বেড়েই চলছে। উদ্দীপকে দেখা যায় কালাম ও সখিনার পরিবারে তিনটি সন্তান থাকা সত্ত্বেও তার শাশুড়ির নাতি চাই ইচ্ছা পূরণের জন্য সখিনা আরেকটি সন্তানের জন্ম দেয়। মূলত বাল্যবিবাহ এবং সঠিক শিক্ষার অভাবেই তাদের পরিবারের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধিতে বাল্যবিবাহ একটি ব্যাপক প্রভাবক হিসেবে কাজ করে। বাল্যবিবাহের ফলে নবদম্পতির দীর্ঘ বৈবাহিক জীবনে সুযোগ লাভ করে। আর দীর্ঘ্য বৈবাহিক জীবন মানে তাদের অধিক সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা। আবার বাল্য বিবাহের ফলে অনেক দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জানার পূর্বে একাধিক সন্তান জন্ম দান করে বলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। তাই বলা যায়, নানাবিধ কারণে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধি পেলেও বাল্যবিবাহ জনসংখ্যা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।