কালাম ও সখিনার এ ধরনের বিবাহ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ - বিশ্লেষণ কর।
উত্তর: কালাম ও সখিনার এ ধরনের বিবাহ তথা বাল্যবিবাহ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সমস্যা। সামাজিক আদর্শ ও মূল্যবোধ, বাল্যবিবাহ, দীর্ঘ বিবাহিত জীবন, শিক্ষার অভাব, পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা, সামাজিক নিরাপত্তার অভাব, মৃত্যুহার হ্রাস, জলবায়ু ও আবহাওয়া প্রভৃতি নানাবিধ কারণে বাংলাদেশে জনসংখ্যা দিন দিন বেড়েই চলছে। উদ্দীপকে দেখা যায় কালাম ও সখিনার পরিবারে তিনটি সন্তান থাকা সত্ত্বেও তার শাশুড়ির নাতি চাই ইচ্ছা পূরণের জন্য সখিনা আরেকটি সন্তানের জন্ম দেয়। মূলত বাল্যবিবাহ এবং সঠিক শিক্ষার অভাবেই তাদের পরিবারের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধিতে বাল্যবিবাহ একটি ব্যাপক প্রভাবক হিসেবে কাজ করে। বাল্যবিবাহের ফলে নবদম্পতির দীর্ঘ বৈবাহিক জীবনে সুযোগ লাভ করে। আর দীর্ঘ্য বৈবাহিক জীবন মানে তাদের অধিক সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা। আবার বাল্য বিবাহের ফলে অনেক দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জানার পূর্বে একাধিক সন্তান জন্ম দান করে বলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। তাই বলা যায়, নানাবিধ কারণে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধি পেলেও বাল্যবিবাহ জনসংখ্যা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
কালাম ও সখিনার এ ধরনের বিবাহ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কার…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর