স্লোগান ১ কিসের প্রতিকারকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: স্লোগান-১ এ পরিবেশগত সমস্যার প্রতিকারকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মানবসৃষ্ট পরিবেশের উপাদানের প্রভাবে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধিত হলে যেসব সমস্যা সৃষ্টি হয় তাকে পরিবেশগত সমস্যা বলে। যেমন - বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ ইত্যাদি পরিবেশগত। গাছপালা ও বনাঞ্চল পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু বর্তমান সময়ে সভ্যতার বিকাশ, নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে মানুষ নির্বিচারে গাছ কাটছে। যার ফলে বর্তমানে বায়ু দূষণ ও বৈশ্বিক উষ্ণায়নের মত মারাত্মক সব সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব পরিবেশগত সমস্যা প্রতিকারের অন্যতম উপায় হচ্ছে বেশি বেশি পরিমাণে গাছ লাগানো। কেননা গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরে আসবে। উদ্দীপকে স্লোগান ১ এ ও গাছ লাগানোর বিষয়টি ফুটে উঠেছে। পরিমিত পরিমানে গাছ থাকলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। আর তাই পরিবেশগত সমস্যা সৃষ্টির সম্ভাবনা কমে যাবে। তাই বলা যায়, উদ্দীপকে পরিবেশগত সমস্যা প্রতিকারের কথা বলা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
স্লোগান ১ কিসের প্রতিকারকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর