ঘটনা ২ এর সমস্যাটির সমাধান আলোচনা কর।
উত্তর: ঘটনা ২ এ জঙ্গিবাদের সমস্যাটি ফুটে উঠেছে। নিম্নে এই সমস্যাটির সমাধান আলোচনা করা হলো : রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধ্বংসাত্মক বা মারাত্মক কর্মকাণ্ড করার ধারণা যারা একমত পোষণ করে তাদের জঙ্গি বলা হয়। আর এই জঙ্গিদের সংগঠিত মারাত্মক কর্মকান্ডের তৎপরতা গুলোকেই জঙ্গিবাদ বলা হয়। জঙ্গিরা একটি নির্দিষ্ট আদর্শকে সামনে রেখে সঙ্ঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে তারা। এই কর্মকান্ড সম্পূর্ণ উগ্রপন্থায় পরিচালনা করে। উদ্দীপকেও আনিসের মধ্যে তার পরিবার কিছুদিন ধরে উগ্রবাদ লক্ষ্য করছে এবং বিশেষ একটি মতবাদে প্রভাবিত হয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। অর্থাৎ আনিসের মধ্যে জঙ্গিবাদের চিত্র ফুটে উঠছে। জঙ্গিবাদ প্রতিরোধে প্রধানত সমাজের সদস্যদের সমন্বিত সচেতনতাই সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে। কারণ জঙ্গিবাদের নেতিবাচক দিক সম্পর্কে জনসাধারণ অবগত হলে এতে সংযুক্ত হওয়া থেকে তারা বিরত থাকবে। এছাড়াও ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থাও ব্যক্তিকে জঙ্গিবাদে উৎসাহিত করতে পারে। সে সকল প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সরকারি নজরদারির আওতায় আনতে হবে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় তৎপরতাও জঙ্গিবাদে যুক্ত হওয়া থেকে শিক্ষার্থীদের রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সন্দেহজনক স্থানগুলোতে জঙ্গী বিরোধী অভিযান জোরদার করতে হবে। এজন্য সম্পূর্ণ নতুন আঙ্গিকে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ স্পেশাল ফোর্স গঠন করতে হবে। এছাড়াও সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে পরিবার তার সন্তানদের এ ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে ভূমিকা পালন করতে পারে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ঘটনা ২ এর সমস্যাটির সমাধান আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর