উদ্দীপকে বিবৃত সামাজিক সমস্যাটি কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিবৃত সামাজিক সমস্যাটি হচ্ছে মাদকাসক্তি। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মাদকদ্রব্যের প্রতি প্রবল আকর্ষণই হচ্ছে মাদকাসক্তি। এটি এমন একটি অবস্থা যখন মানুষ বিভিন্ন রকম মাদকের নিয়মিত ব্যবহারের মাধ্যমে তার শরীর ও মনকে ঐ সমস্ত মাদকের উপর নির্ভরশীল করে তোলে। বিভিন্ন কারণে একজন ব্যক্তি মাদকাসক্ত হয়ে ওঠে। তবে এক্ষেত্রে সঙ্গীদের প্ররোচনা গুরুত্বপূর্ণ একটি কারণ। কেননা যদি কোন ব্যক্তি তার বন্ধুদের প্ররোচনায় কৌতূহলবশত মাদক গ্রহণ করে, তখন সহজেই সে এটিতে আসক্ত হয়ে পড়ে। এছাড়াও মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে হতাশায় ভুগে। এই সময়ে সে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মাদকের প্রতি ঝুকে পড়ে। বর্তমান তরুণ সমাজের মধ্যে অনেকেই প্রেমে ব্যর্থ হয়ে মাদকে আসক্ত হচ্ছে। মাদকাসক্তির ফলে ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিদ্রুপ প্রভাব সৃষ্টি করে। এ সময় তার মধ্যে ক্ষুধামন্দা, দিন দিন শুকিয়ে যাওয়া, অনাকাঙ্ক্ষিত ও অস্বাভাবিক আচরণ, কর্মদক্ষতা হারিয়ে ফেলা ইত্যাদি প্রভাব দেখা যায়। এছাড়াও মাদক কেনার জন্য টাকা জোগাড় করতে মাদকাসক্ত ব্যক্তি চুরি, ছিনতাই, বিচ্যুতি ও অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। উদ্দীপকেও দেখা যায়, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র তন্ময়ের আচরণ এখন অনেকটাই অস্বাভাবিক। এছাড়াও সে বখে যাওয়া ছেলেদের সাথে মেলামেশা করে। পাশাপাশি সে ঠিকমতো খাওয়া-দাওয়া করে না অর্থাৎ তার মধ্যে ক্ষুধামন্দা দেখা যাচ্ছে। সে একদিকে যেমন পরিবারের সদস্যদের সাথে রাগারাগি করে, অন্যদিকে টাকা পয়সার জন্য মা-বাবাকে চাপ দেয়, যা মাদকাসক্তি সমস্যাটিকেই ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকে বিবৃত সামাজিক সমস্যাটি হচ্ছে মাদকাসক্তি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিবৃত সামাজিক সমস্যাটি কি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর