উদ্দীপকে বর্ণিত তন্ময়ের আচরণ সংশোধনের জন্য তুমি কি সুপারিশ করবে? ব্যাখ্যা কর।
উত্তর: এজন্য উদ্দীপকের তন্ময়ের আচরণ সংশোধনের জন্য তাকে মাদকাসক্তি থেকে ফেরাতে হবে। এজন্য নিম্নের প্রতিকারমূলক পদক্ষেপ গুলো নিতে হবে : মাদকাসক্তি থেকে তন্ময়কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার পরিবার প্রধান ভূমিকা পালন করতে পারে। তন্ময় মূলত বখে যাওয়া বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়েছে। আর তাই তার পরিবার উদ্যোগ নিয়ে বখে যাওয়া বন্ধুদের সাথে মেলামেশা থেকে সরিয়ে আনতে হবে এবং তার সাথে সুসম্পর্ক গড়ে তুলে তাকে সঙ্গ দিতে হবে। এতে করে সে বাজে বন্ধুদের সাথে মেলামেশা কম করার কারণে মাদক গ্রহণের সম্ভাবনা কমে আসবে। পাশাপাশি মাদক গ্রহণ ত্যাগ করলে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর মাদকের প্রভাব কমে গিয়ে সে স্বাভাবিক আচরণ জীবনে ফিরে আসতে পারবে। এছাড়াও মাদকাসক্তি থেকে উত্তরণ এবং এর প্রভাব থেকে মুক্তির অন্যতম প্রধান মাধ্যম হলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। তার পরিবার তার আচরণ সংশোধনের জন্য তাকে নিকটস্থ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করাতে পারে। এখানকার প্রশিক্ষণ প্রাপ্তি কর্মীরা তার মাদকাসক্তির নিরাময়ের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তন্ময়কে মাদকাসক্তির কুফল সমূহ ভালোভাবে বুঝিয়ে দিলে এবং মাদক সম্পর্কিত ধর্মীয় বিধি নিষেধ এর বিষয়ে ভালভাবে অবগত করলে মাদক ছাড়তে সে কিছুটা উদ্বুদ্ধ হবে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত তন্ময়ের আচরণ সংশোধনের জন্য তুমি কি সুপারিশ করবে? ব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর