সামাজিক প্রতিরোধ ছাড়া নারীর সামাজিক নিরাপত্তা সম্ভব নয় - উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সামাজিক প্রতিরোধ ছাড়া নারীর সামাজিক নিরাপত্তা সম্ভব নয়। মন্তব্যটি উদ্দীপকের আলোকে নিম্নে বিশ্লেষণ করা হলো : নারীর নিরাপত্তা নিশ্চিত এর জন্য রাষ্ট্র যত কঠোরভাবেউ আইন প্রণয়ন করুক না কেন, সমাজের মানুষ যদি সচেতন না হয়, তবে এই গুরুতর সমস্যা কোনভাবেই দূর করা সম্ভব নয়। সমাজের মানুষই যেহেতু যে কোন সামাজিক সমস্যার ভুক্তভোগী, সেহেতু সম্মিলিত সামাজিক প্রতিরোধই নির্দিষ্ট একটি সামাজিক সমস্যা নির্মূল করার মূল হাতিয়ার। আমাদের সমাজে নারীরা যেসব সামাজিক নিরাপত্তাহীনতাজনিত সমস্যার মুখোমুখি হন, সেগুলো দূর করতে হলেও সামাজিক প্রতিরোধের কোন বিকল্প নেই। অনেক সময় সমাজের লোকজন ভাবে নারীদের প্রতি অসম্মানীয় আচরণ যুবকদের বয়সের দোষ, বয়স বাড়লে এটি ঠিক হয়ে যাবে। এমনকি লঘু অপরাধ বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে এই ধরনের অপরাধীদের বাঁচাতে অনেকে চেষ্টা করে। কিন্তু এই ধরনের ফলে একদিকে যেমন এই ধরনের অপরাধের প্রতি তাদের ভয়ভীতি কেটে গিয়ে তাদের দুঃসাহস বেড়ে যায়, অপরদিকে নারীদের সামাজিক নিরাপত্তাহীনতা ও কয়েকগুণ বেড়ে যায়। আর মূলত এই ধরনের সমস্যা সমাধানের জন্য সমাজের মানুষকেই এগিয়ে আসা উচিত এবং এই ধরনের সমস্যা চিহ্নিত করে তা প্রতিরোধ করা উচিত। উদ্দীপকেও দেখা যায়, অষ্টম শ্রেণীর ছাত্রী রিমাকে বখাটে তরুণরা অশোভন আচরণ করার ফলে সে লেখাপড়া বন্ধ করে দেয়। যা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বড় একটি বাঁধা। কিন্তু এই সমস্যা মোকাবেলায় তার বান্ধবী ও সহপাঠীরা। এলাকার মুরুব্বিদের সাথে যোগাযোগ করে যার ফলে তারা সঙ্ঘবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে এবং এই প্রতিরোধর ফলে বকাটেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। অর্থাৎ সম্মিলিত সামাজিক প্রতিরোধের ফলেই এই গুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধান করা সম্ভব হয়েছে। তাই বলা যায়, "সামাজিক প্রতিরোধ ছাড়া নারীর সামাজিক নিরাপত্তা সম্ভব নয়" - উক্তিটি যথার্থ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সামাজিক প্রতিরোধ ছাড়া নারীর সামাজিক নিরাপত্তা সম্ভব নয় - উদ্দীপকে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর