উদ্দীপকে বেকারত্বের কোন কারণটি চিহ্নিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বেকারত্বের অন্যতম কারণ কর্মমুখী শিক্ষার অভাবের বিষয়টি চিহ্নিত হয়েছে। বাংলাদেশে বর্তমানে যে শিক্ষাব্যবস্থা প্রচলিত তা যুগোপযোগী নয়। দেশের শিক্ষাব্যবস্থা কেবল পুঁথিগত। এদেশে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানের বিকাশের তেমন কোনো সুযোগ নেই। ফলে সাধারণ শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী প্রযুক্তিগত জ্ঞানের অভাবে কর্মসংস্থানের সুযোগ লাভে ব্যর্থ হচ্ছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দক্ষ মানবসম্পদের কোনো বিকল্প নেই। এ কারণে দেশের কর্মক্ষম নাগরিককে দেশের অভ্যন্তরে এবং বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার জন্য প্রয়োজন কর্মমুখী শিক্ষা। সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার মাঝে সমন্বয় সাধন করে উৎপাদনমুখী শিক্ষার প্রবর্তন করে এ সমস্যা সমাধান করা সম্ভব। উদ্দীপকের সাইফুল সাহেব শ্রমিক কর্মকর্তা নিয়োগ করতে গিয়ে দেখেন, দেশে প্রচুর উচ্চ শিক্ষিত তরুণ বেকার থাকলেও তারা নির্দিষ্ট কাজে দক্ষ নন। উদ্দীপকের এ বিষয়টি কর্মমুখী শিক্ষার অভাবকেই নির্দেশ করে, যা উপরের আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বেকারত্বের অন্যতম কারণ দক্ষ মানবসম্পদ তথা কর্মমুখী শিক্ষার অভাবের বিষয়টি ফুটে উঠেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বেকারত্বের কোন কারণটি চিহ্নিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর