শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সমস্যা সমাধানে তোমার সুচিন্তিত সুপারিশ দাও।

উত্তর: উদ্দীপকে যে সমস্যাটি ফুটে উঠেছে তা হলো বেকারত্ব। এ সমস্যা সমাধানে আমার সুপারিশসমূহ নিম্নরূপ- বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। তাই শিক্ষাব্যবস্থায় পরিবর্তন, বিশেষ করে কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। শিক্ষাব্যবস্থাকে অবশ্যই উৎপাদনশীল এবং বাস্তব সমস্যা সমাধানের উপযোগী হতে হবে। এর পাশাপাশি অর্থনীতিকে সর্বোচ্চ দক্ষতার সাথে পরিচালনা করতে হবে। কৃষি ও শিল্পক্ষেত্রে উন্নয়ন ছাড়া বেকার সমস্যা সমাধান সম্ভব নয়। প্রযুক্তিগত পরিবর্তন, ভূমি- মালিকানার কাঠামোগত পরিবর্তন, পরিকল্পিতভাবে শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া বেকারদের যুব উন্নয়ন কর্মসূচির অধীনে বিভিন্ন প্রশিক্ষণ দানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি সংস্থাসমূহের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রমও জোরদার করতে হবে। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তিতে পরিণত করে বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল সংখ্যক বেকারের কর্মসংস্থান সম্ভব । উদ্দীপকের বর্ণনায় লক্ষণীয়, দেশে প্রচুর উচ্চশিক্ষিত তরুণ বেকার রয়েছে, যারা নির্দিষ্ট কাজের জন্য দক্ষ নয়। অর্থাৎ তারা শিক্ষিত হলেও কারিগরি, কর্মমুখী ও প্রযুক্তিগত শিক্ষার অভাবে দেশে ও দেশের বাইরে উপযুক্ত কাজ পাচ্ছে না। এ বেকার সমস্যার সমাধানে শ্রম সরবরাহের উন্নয়ন ঘটানো, পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণ, কারিগরি শিক্ষা, সরকারি-বেসরকারি সংস্থার নানা পদক্ষেপ ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার কোনো বিকল্প নেই।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সমস্যা সমাধানে তোমার সুচিন্তিত সুপারিশ দাও।

উদ্দীপক

একটি বৃহৎ শিল্প গ্রুপের সিইও (প্রধান) সাইফুল সাহেব তার প্রতিষ্ঠানে শ্রমিক ও কর্মকর্তা নিয়োগ দিতে গিয়ে দেখেন, দেশে প্রচুর উচ্চ শিক্ষিত তরুণ বেকার থাকলেও তারা নির্দিষ্ট কাজের জন্য দক্ষ নন। ফলে তাকে বিদেশি শ্রমিক ও কর্মকর্তা নিয়োগ দিতে হয়েছে। অথচ আমাদের তরুণ বেকাররা কাজের জন্য নিম্ন মজুরিতে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে। তাদের কেউ কেউ প্রশিক্ষণের মাধ্যমে ভাল কাজ পাচ্ছে, অন্যরা মানবেতর জীবন কাটাচ্ছে।

Combined · 2019

উত্তর

শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক হওয়া সত্ত্বেও কাজ পায় না, তখন তাকে বেকার বলে ।

উত্তর

বাংলাদেশে কাম্য জনসংখ্যার প্রয়োজনীয়তা অপরিসীম। কাম্য জনসংখ্যা বলতে বোঝায়, যে জনসংখ্যা কোনো দেশের সম্পদ ও সুযোগের পূর্ণ সদ্ব্যবহারের নিশ্চয়তা দিতে পারে। বাংলাদেশ একটি জনবহুল রাষ্ট্র এবং এখানে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি। তাই এদেশের সম্পদের পূর্ণ ব্যবহারের জন্য প্রয়োজন কাম্য জনসংখ্যা। অর্থাৎ সম্পদের সাথে সামঞ্জস্য রেখে জনসংখ্যা হলে দেশ অর্থনৈতিকসহ বিবিধ ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাবে ।

উত্তর

উদ্দীপকে বেকারত্বের অন্যতম কারণ কর্মমুখী শিক্ষার অভাবের বিষয়টি চিহ্নিত হয়েছে। বাংলাদেশে বর্তমানে যে শিক্ষাব্যবস্থা প্রচলিত তা যুগোপযোগী নয়। দেশের শিক্ষাব্যবস্থা কেবল পুঁথিগত। এদেশে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানের বিকাশের তেমন কোনো সুযোগ নেই। ফলে সাধারণ শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী প্রযুক্তিগত জ্ঞানের অভাবে কর্মসংস্থানের সুযোগ লাভে ব্যর্থ হচ্ছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দক্ষ মানবসম্পদের কোনো বিকল্প নেই। এ কারণে দেশের কর্মক্ষম নাগরিককে দেশের অভ্যন্তরে এবং বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার জন্য প্রয়োজন কর্মমুখী শিক্ষা। সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার মাঝে সমন্বয় সাধন করে উৎপাদনমুখী শিক্ষার প্রবর্তন করে এ সমস্যা সমাধান করা সম্ভব। উদ্দীপকের সাইফুল সাহেব শ্রমিক কর্মকর্তা নিয়োগ করতে গিয়ে দেখেন, দেশে প্রচুর উচ্চ শিক্ষিত তরুণ বেকার থাকলেও তারা নির্দিষ্ট কাজে দক্ষ নন। উদ্দীপকের এ বিষয়টি কর্মমুখী শিক্ষার অভাবকেই নির্দেশ করে, যা উপরের আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বেকারত্বের অন্যতম কারণ দক্ষ মানবসম্পদ তথা কর্মমুখী শিক্ষার অভাবের বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে যে সমস্যাটি ফুটে উঠেছে তা হলো বেকারত্ব। এ সমস্যা সমাধানে আমার সুপারিশসমূহ নিম্নরূপ- বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। তাই শিক্ষাব্যবস্থায় পরিবর্তন, বিশেষ করে কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। শিক্ষাব্যবস্থাকে অবশ্যই উৎপাদনশীল এবং বাস্তব সমস্যা সমাধানের উপযোগী হতে হবে। এর পাশাপাশি অর্থনীতিকে সর্বোচ্চ দক্ষতার সাথে পরিচালনা করতে হবে। কৃষি ও শিল্পক্ষেত্রে উন্নয়ন ছাড়া বেকার সমস্যা সমাধান সম্ভব নয়। প্রযুক্তিগত পরিবর্তন, ভূমি- মালিকানার কাঠামোগত পরিবর্তন, পরিকল্পিতভাবে শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া বেকারদের যুব উন্নয়ন কর্মসূচির অধীনে বিভিন্ন প্রশিক্ষণ দানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি সংস্থাসমূহের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রমও জোরদার করতে হবে। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তিতে পরিণত করে বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল সংখ্যক বেকারের কর্মসংস্থান সম্ভব । উদ্দীপকের বর্ণনায় লক্ষণীয়, দেশে প্রচুর উচ্চশিক্ষিত তরুণ বেকার রয়েছে, যারা নির্দিষ্ট কাজের জন্য দক্ষ নয়। অর্থাৎ তারা শিক্ষিত হলেও কারিগরি, কর্মমুখী ও প্রযুক্তিগত শিক্ষার অভাবে দেশে ও দেশের বাইরে উপযুক্ত কাজ পাচ্ছে না। এ বেকার সমস্যার সমাধানে শ্রম সরবরাহের উন্নয়ন ঘটানো, পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণ, কারিগরি শিক্ষা, সরকারি-বেসরকারি সংস্থার নানা পদক্ষেপ ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার কোনো বিকল্প নেই।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।