উদ্দীপকে সুমনের মাদকাসক্তির কারণ কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অর্ঘ্যের মাদকাসক্তির কারণ অসৎ সঙ্গ বা বন্ধুবান্ধব। মাদকাসক্তদের নিয়ে গবেষণায় দেখা গেছে, এদের বেশিরভাগই বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে প্রথমে মাদক গ্রহণ করে। বন্ধু-বান্ধবের প্ররোচনায় কৌতুহলবশত দু'একবার মাদক গ্রহণের পর মাদকদ্রব্যের প্রতি এক ধরনের দুর্বলতা তৈরি হয়। সাধারণত কিশোর-কিশোরীরা, তাদের সমবয়সী বন্ধুবান্ধব দ্বারা বেশি প্রভাবিত হয়। একজন মাদকাসক্ত ব্যক্তি তার সঙ্গীদের নেশার জগতে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। ক্রমাগত ঐ ছেলে বা মেয়ে খারাপ কোনো বন্ধুর বা অসৎ সঙ্গের প্ররোচনায় মাদক গ্রহণ করে এবং এক সময় মাদকের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। উদ্দীপকে লক্ষণীয়, কলেজে ভর্তি হয়েই অর্ঘ্যের কিছু বন্ধুবান্ধব হয়। একদিন কলেজ থেকে বাসায় ফেরার পথে অর্ঘ্য পাড়ার বড় ভাই এবং বন্ধুবান্ধবের প্ররোচনায় মাদক গ্রহণ করে। এরপর সে ধীরে ধীরে মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। উদ্দীপকের এ তথ্য সরাসরিই ইঙ্গিত করে যে, অসৎ সঙ্গ বা বন্ধুবান্ধবের কারণেই অর্ঘ্য মাদকাসক্ত হয়ে পড়ে। তাই বলা যায়, অর্ঘ্যের মাদকাসক্তির কারণ অসৎ সঙ্গ বা বন্ধু বান্ধব।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমনের মাদকাসক্তির কারণ কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর