রশিদ মিয়ার মনোভাব বাংলাদেশের কোন সামাজিক সমস্যার পরিচয় বহন করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রশিদ মিয়ার মনোভাব বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা জেন্ডার বৈষম্যের পরিচয় বহন করে। নারী-পুরুষের সামাজিক সম্পর্ককে বোঝানোর জন্য 'জেন্ডার' শব্দটি ব্যবহার করা হয়। প্রাকৃতিকভাবে কোনো সীমাবদ্ধতা না থাকলেও সমাজ নারী ও পুরুষের কাজের লক্ষ্যে পার্থক্য সৃষ্টি করে রেখেছে। যেমন- নারী ঘর গৃহস্থালির কাজ করবে আর পুরুষেরা অফিস- আদালতে চাকরি করবে। এ ধরনের পার্থক্যের কারণে সমাজে নারী- পুরুষের মধ্যে তৈরি হয়েছে নানা বৈষম্য, অধিকাংশ সময়ই যার শিকার হচ্ছে নারীরা। এ বৈষম্যের কারণে নারীরা সমাজে সব ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। এমনকি পুরুষ সমাজকে প্রধান্য দিতে গিয়ে কখনো কখনো নারীর জন্মকেই অভিশাপ মনে করা হয়। যে কারণে একটি ছেলে সন্তান জন্ম নিলে বাবা-মা যতো খুশি হয়, মেয়ে সন্তান জন্ম নিলে ততো খুশি তো হয়ই না, বরং কখনো কখনো মেয়ে শিশুটিকে পরিবারের জন্য বোঝা মনে করে। যেমনটি উদ্দীপকের রশিদ মিয়ার ক্ষেত্রেও দেখা যায়। বিয়ের দুবছর পর তার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিলে সে খুবই অখুশি হয়। আবার পাঁচ বছর পর একটি পুত্র সন্তান জন্ম নিলে সে খুবই খুশি হয়। রশিদ মিয়ার এমন মনোভাব সমাজে প্রচলিত নারী-পুরুষের জেন্ডার বৈষম্যকেই নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
রশিদ মিয়ার মনোভাব বাংলাদেশের কোন সামাজিক সমস্যার পরিচয় বহন করে? ব…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর