শেয়ারFacebookWhatsApp

“পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থাই উক্ত মনোভাবের প্রধান কারণ।” – বিশ্লেষণ করো।

উত্তর: পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থাই জেন্ডার বৈষম্যের প্রধান কারণ। জেন্ডার বৈষম্য হলো নারী ও পুরুষের মাঝখানে একটি সামাজিক প্রভেদ। এ প্রভেদের মাধ্যমে নির্ধারণ করা হয় যে, সমাজে নারী এবং পুরুষ কে কোন কাজ করবে। মূলত পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থার কারণেই এই পার্থক্যের সূচনা হয়। কার্যত সমাজে পিতৃতান্ত্রিক মনোভাবের প্রধান্য থাকায় সামাজিকভাবেই নারী ও পুরুষের কাজের মধ্যে একটি সীমারেখা টেনে দেওয়া হয়। “বন্যেরা বনে সুন্দর, নারীরা গৃহকোণে” – এ ধরনের প্রবাদের সৃষ্টি এ সীমারেখার ভিত্তিতেই। পিতৃতান্ত্রিক মনোভাবসম্পন্ন মানুষরা মনে করে, নারীরা গৃহস্থালির কাজ করবে আর পুরুষেরা অফিস-আদালতে চাকরি করবে। এ ধরনের মনোভাব থেকেই নারীদের বোঝানো হয় যে, উচ্চশিক্ষা জরুরি নয় বরং ঘর-সংসার করাই তার একমাত্র কাজ। বস্তুত পিতৃতান্ত্রিক মনোভাবের কারণে নারীরা প্রায় সব ক্ষেত্রেই অবমূল্যায়িত হয়। যেমন- ঘরের বাইরে অর্থনৈতিক কাজে তাদেরকে নিরুৎসাহিত করা হয়। তার পরেও বাইরে কাজ করলে পুরুষের সমান পরিশ্রম করেও তারা পুরুষের তুলনায় কম মজুরি পায়। শুধু তাই নয়, পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয় এবং নিজ জীবন বা পারিবারিক কোনো সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত জানতে চাওয়া হয় না। এমনকি অনেক পুরুষ মনে করে, নারী সবক্ষেত্রে তার কথা মেনে চলবে। এর অন্যথা হলেই নারীর ওপর নেমে আসে চরম শারীরিক নির্যাতন । উপরের আলোচনা শেষে বলা যায়, জেন্ডার বৈষম্যের পিছনে পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থাই মূল উপাদান হিসেবে কাজ করে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

“পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থাই উক্ত মনোভাবের প্রধান কারণ।” – বিশ্ল…

উদ্দীপক

বিয়ের দু'বছরের মাথায় রশিদ মিয়ার একটি কন্যা সন্তান জন্ম নেয়। সে মনে মনে খুবই অখুশি হয়। সে মনেপ্রাণে পুত্র সন্তান কামনা করেছিল। বিয়ের পাঁচ বছর পর যখন তার একটি পুত্র সন্তান জন্ম নিল, তখন তার কি আনন্দ! আনন্দে গ্রামের সবাইকে ডেকে-ডেকে মিষ্টি মুখ করালো।

Rajshahi · 2018

উত্তর

ইভটিজিং-এর বাংলা প্রতিশব্দ 'নারীকে উত্যক্ত করা'।

উত্তর

সীমিত কর্মসংস্থানের কারণে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও এ. দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার জীবনযাপন করছে। বেকারত্ব তাদের মনে সৃষ্টি করছে হতাশা ও নৈরাশ্য। এ হতাশা ও নৈরাশ্য ভুলে থাকার জন্য অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে। এছাড়া অনেক বেকার যুবক বেকারত্ব ঘুচাতে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার পাশাপাশি নিজেও মাদকাসক্ত হয়ে পড়ে। বস্তুত কিছু ব্যতিক্রম ছাড়া এটা দেখা যায় না যে, উপার্জনমূলক কাজে জড়িত ব্যক্তি মাদক গ্রহণ করছে। এজন্য সমাজবিজ্ঞানীরা মাদকাসক্তির অন্যতম কারণ হিসেবে বেকারত্বকে চিহ্নিত করেন।

উত্তর

উদ্দীপকের রশিদ মিয়ার মনোভাব বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা জেন্ডার বৈষম্যের পরিচয় বহন করে। নারী-পুরুষের সামাজিক সম্পর্ককে বোঝানোর জন্য 'জেন্ডার' শব্দটি ব্যবহার করা হয়। প্রাকৃতিকভাবে কোনো সীমাবদ্ধতা না থাকলেও সমাজ নারী ও পুরুষের কাজের লক্ষ্যে পার্থক্য সৃষ্টি করে রেখেছে। যেমন- নারী ঘর গৃহস্থালির কাজ করবে আর পুরুষেরা অফিস- আদালতে চাকরি করবে। এ ধরনের পার্থক্যের কারণে সমাজে নারী- পুরুষের মধ্যে তৈরি হয়েছে নানা বৈষম্য, অধিকাংশ সময়ই যার শিকার হচ্ছে নারীরা। এ বৈষম্যের কারণে নারীরা সমাজে সব ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। এমনকি পুরুষ সমাজকে প্রধান্য দিতে গিয়ে কখনো কখনো নারীর জন্মকেই অভিশাপ মনে করা হয়। যে কারণে একটি ছেলে সন্তান জন্ম নিলে বাবা-মা যতো খুশি হয়, মেয়ে সন্তান জন্ম নিলে ততো খুশি তো হয়ই না, বরং কখনো কখনো মেয়ে শিশুটিকে পরিবারের জন্য বোঝা মনে করে। যেমনটি উদ্দীপকের রশিদ মিয়ার ক্ষেত্রেও দেখা যায়। বিয়ের দুবছর পর তার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিলে সে খুবই অখুশি হয়। আবার পাঁচ বছর পর একটি পুত্র সন্তান জন্ম নিলে সে খুবই খুশি হয়। রশিদ মিয়ার এমন মনোভাব সমাজে প্রচলিত নারী-পুরুষের জেন্ডার বৈষম্যকেই নির্দেশ করে।

উত্তর

পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থাই জেন্ডার বৈষম্যের প্রধান কারণ। জেন্ডার বৈষম্য হলো নারী ও পুরুষের মাঝখানে একটি সামাজিক প্রভেদ। এ প্রভেদের মাধ্যমে নির্ধারণ করা হয় যে, সমাজে নারী এবং পুরুষ কে কোন কাজ করবে। মূলত পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থার কারণেই এই পার্থক্যের সূচনা হয়। কার্যত সমাজে পিতৃতান্ত্রিক মনোভাবের প্রধান্য থাকায় সামাজিকভাবেই নারী ও পুরুষের কাজের মধ্যে একটি সীমারেখা টেনে দেওয়া হয়। “বন্যেরা বনে সুন্দর, নারীরা গৃহকোণে” – এ ধরনের প্রবাদের সৃষ্টি এ সীমারেখার ভিত্তিতেই। পিতৃতান্ত্রিক মনোভাবসম্পন্ন মানুষরা মনে করে, নারীরা গৃহস্থালির কাজ করবে আর পুরুষেরা অফিস-আদালতে চাকরি করবে। এ ধরনের মনোভাব থেকেই নারীদের বোঝানো হয় যে, উচ্চশিক্ষা জরুরি নয় বরং ঘর-সংসার করাই তার একমাত্র কাজ। বস্তুত পিতৃতান্ত্রিক মনোভাবের কারণে নারীরা প্রায় সব ক্ষেত্রেই অবমূল্যায়িত হয়। যেমন- ঘরের বাইরে অর্থনৈতিক কাজে তাদেরকে নিরুৎসাহিত করা হয়। তার পরেও বাইরে কাজ করলে পুরুষের সমান পরিশ্রম করেও তারা পুরুষের তুলনায় কম মজুরি পায়। শুধু তাই নয়, পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয় এবং নিজ জীবন বা পারিবারিক কোনো সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত জানতে চাওয়া হয় না। এমনকি অনেক পুরুষ মনে করে, নারী সবক্ষেত্রে তার কথা মেনে চলবে। এর অন্যথা হলেই নারীর ওপর নেমে আসে চরম শারীরিক নির্যাতন । উপরের আলোচনা শেষে বলা যায়, জেন্ডার বৈষম্যের পিছনে পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থাই মূল উপাদান হিসেবে কাজ করে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।