উদ্দীপকের প্রভার ক্ষেত্রে কোন সামাজিক সমস্যা উপস্থাপিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রভার ক্ষেত্রে সমাজের অন্যতম সামাজিক সমস্যা বাল্যবিবাহ উপস্থাপিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : অপ্রাপ্ত বয়সে বিবাহ হলো বাল্যবিবাহ। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী মেয়ে এবং ২১ বছরের কম বয়সী ছেলের বিয়েকে বাল্যবিবাহ বলে । বাল্যবিবাহের ক্ষেত্রে তিন ধরনের বিয়েকে অপরাধ বলে গণ্য করা হয় । যথা- প্রাপ্তবয়স্কের সাথে অপ্রাপ্তবয়স্কের বিবাহ, অপ্রাপ্তবয়স্কদের মধ্যে বিবাহ এবং অপ্রাপ্ত বয়স্কের অভিভাবক কর্তৃত্ব বিবাহ নির্ধারণ বা সম্মতি প্রদান। উদ্দীপকের প্রভা অষ্টম শ্রেণীতে পড়ে। তার বাবা বন্ধুর ছেলের সাথে তার বিয়ে ঠিক করে। পূর্বক্ত আলোচনা অনুযায়ী প্রভা অপ্রাপ্তবয়স্ক হাওয়ায় এবং তার পিতা বিবাহ নির্ধারণ করার বিষয়টি অন্যতম সামাজিক সমস্যা বাল্যবিবাহকে নির্দেশ করছে । সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত প্রভার ক্ষেত্রে সমাজের অন্যতম সামাজিক সমস্যা বাল্যবিবাহ উপস্থাপিত হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রভার ক্ষেত্রে কোন সামাজিক সমস্যা উপস্থাপিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর