উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ভূমিকা কিভাবে সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চেয়ারম্যান সাহেবের ভূমিকা বাল্য বিবাহের মত ভয়াবহ সামাজিক সমস্যা প্রতিরোধে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। বাল্যবিবাহ একটি ভয়ংকর সামাজিক ব্যাধি, যা সামাজে নানাবিদ সমস্যা সৃষ্টি করে। এইসব সমস্যার মধ্যে মাতৃমৃত্যু, বিবাহ বিচ্ছেদ, যৌনবাহিত রোগ, দরিদ্র জীবন উল্লেখযোগ্য। তাই বাল্যবিবাহ প্রতিরোধে কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরী। এসব পদক্ষেপের মধ্যে নারী শিক্ষার বিস্তার ঘটানো, নারী কর্মসংস্থান বৃদ্ধি, গনমাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরা ইত্যাদি উল্লেখযোগ্য। পাশাপাশি স্থানীয় প্রশাসনে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার-প্রচারণা চালিয়ে ও আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারে। কেননা গ্রামের স্বল্প শিক্ষিত জনগণ সহজেই স্থানীয় প্রশাসনের প্রতিনিধি তথা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ সদস্যের পরামর্শ ও নির্দেশ অনুসরণ করবে। উদ্দীপাকে দেখা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভার বাল্যবিবাহ ভেঙ্গে দেন। গ্রামবাসী তার কাছে তাদের কন্যাদের বাল্যবিবাহ না দেওয়ার প্রতিজ্ঞা করে। বাল্যবিবাহ প্রতিরোধে চেয়ারম্যান সাহেবের এই পদক্ষেপ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে । আর জনসচেতনতা সৃষ্টি হলে বাল্যবিবাহ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, উদ্দীপকে চেয়ারম্যান সাহেবের কর্মকাণ্ড জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখবে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ভূমিকা কিভাবে সমস্যা প্রতিরোধে ভূমিকা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর