শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন ধরনের বৈষম্য নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য নির্দেশিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়। জেন্ডারের ভিত্তিতে সমাজ জীবনে বিভিন্ন বৈষম্য সৃষ্টি হয়। এসব বৈষম্যের মধ্যে জন্মগত, সম্পত্তির উত্তরাধিকারের, শিক্ষাক্ষেত্রে, শ্রমমূল্যে, চাকরি ক্ষেত্রে ইত্যাদি উল্লেখযোগ্য। পিতৃতান্ত্রিক সমাজে অধিকাংশ পরিবারের একটি পুত্র সন্তানকে যেমন আনন্দের সাথে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করা হয় কন্যা সন্তানের ভাগ্যে তেমনটি জোটে না। কন্যা সন্তান জন্মের সাথে সাথে পরিবারের সদস্যরা তার ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনায় পড়ে যান। কন্যা সন্তানের সাথে নানা ধরনের আচরণে তাদের এ দুর্ভাবনার বহিঃপ্রকাশ ঘটে। এজন্যই দেখা যায়, পুত্র সন্তানের শিক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও পরিবারের খরচ কমাতে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয় । শ্রম বাজারে নারীর ও পুরুষের শ্রম মূল্যে ব্যবধান পরিলক্ষিত হয়। উদাহরণ স্বরূপ বলা যায়, জেন্ডার গত কারণে গার্মেন্টস সেক্টরে একজন নারী কর্মী পুরুষের চেয়ে কম বেতন পান। উদ্দীপকের রহিমা ও তার স্বামী একই ধরনের কাজ করলেও সে তার স্বামীর থেকে কম মজুরি পান। নারী হওয়ার কারণেই রহিমা এরুপ বৈষম্যের শিকার হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য ফুটে উঠেছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য নির্দেশিত হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন ধরনের বৈষম্য নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রহিমা ও তার স্বামী একজন ঠিকাদারের অধীনে মাটি কাটার কাজ করে থাকে। একই ধরনের কাজ করলেও রহিমের স্বামী বেশি মজুরি পায়। কাজ শেষে বাড়িতে এসো রহিমাকে সংসারের রান্না সব বাকি কাজকর্ম করতে হয়। এত পরিশ্রম করেও রহিমা কম মুজুরি পাওয়ায় সে প্রায় সময়ই হতাশায় ভোগে।

Dhaka · 2021

উত্তর

মাদকাসক্তির একটি কারণ হলো বেকারত্ব।

উত্তর

বাল্যবিবাহের ফলে মেয়েরা অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ করায় মাতৃমৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। সমাজে বাল্যবিবাহের নানাবিধ নেতিবাচক প্রভাবের অন্যতম মাতৃমৃত্যু। বাল্যবিবাহের ফলে মেয়েরা এমন বয়সে গর্ভধারণ করে যখন তাদের শরীর গর্ভধারণে পূর্ণ সক্ষম হয় না । আর স্বাভাবিক ভাবে অপরিণত বয়সে গর্ভধারণ মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি করে। তাই বলা যায, বাল্যবিবাহ মাতৃমৃত্যু বৃদ্ধি করে।

উত্তর

উদ্দীপকে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য নির্দেশিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়। জেন্ডারের ভিত্তিতে সমাজ জীবনে বিভিন্ন বৈষম্য সৃষ্টি হয়। এসব বৈষম্যের মধ্যে জন্মগত, সম্পত্তির উত্তরাধিকারের, শিক্ষাক্ষেত্রে, শ্রমমূল্যে, চাকরি ক্ষেত্রে ইত্যাদি উল্লেখযোগ্য। পিতৃতান্ত্রিক সমাজে অধিকাংশ পরিবারের একটি পুত্র সন্তানকে যেমন আনন্দের সাথে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করা হয় কন্যা সন্তানের ভাগ্যে তেমনটি জোটে না। কন্যা সন্তান জন্মের সাথে সাথে পরিবারের সদস্যরা তার ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনায় পড়ে যান। কন্যা সন্তানের সাথে নানা ধরনের আচরণে তাদের এ দুর্ভাবনার বহিঃপ্রকাশ ঘটে। এজন্যই দেখা যায়, পুত্র সন্তানের শিক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও পরিবারের খরচ কমাতে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয় । শ্রম বাজারে নারীর ও পুরুষের শ্রম মূল্যে ব্যবধান পরিলক্ষিত হয়। উদাহরণ স্বরূপ বলা যায়, জেন্ডার গত কারণে গার্মেন্টস সেক্টরে একজন নারী কর্মী পুরুষের চেয়ে কম বেতন পান। উদ্দীপকের রহিমা ও তার স্বামী একই ধরনের কাজ করলেও সে তার স্বামীর থেকে কম মজুরি পান। নারী হওয়ার কারণেই রহিমা এরুপ বৈষম্যের শিকার হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য ফুটে উঠেছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের পরিস্থিতি অর্থাৎ জেন্ডার বৈষম্য সমাজ উন্নয়নের পথে অন্যতম প্রতিবন্ধক। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : দৈহিক পার্থক্যের ওপর ভিত্তি করে সমাজে নারী ও পুরুষের মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। এ কারণে বিভিন্ন ভাবে নারীদের মেধা ও মননশীলতাকে গৃহবন্দী করে রাখা হয়েছে । এ ধরনের বৈষম্য সমাজের ওপরে নেতিবাচক প্রভাব রাখে। বিশেষ করে আর্থ-সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের জন্য লিঙ্গ ভিত্তিক সামাজিক বৈষম্য অনেকাংশে দায়ী। উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের তেমন অংশগ্রহণ নেই বলে আর্থ-সামাজিক নানা ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। কার্যত জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের কারণে নারীরা সমাজের সকল স্তরে উপেক্ষিত হচ্ছে। ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন দিক দিয়ে এখনো পিছিয়ে রয়েছে, যা সামাজিক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে নেতিবাচক ভূমিকা রাখছে। পরিশেষে বলা যায়, জেন্ডারের ভিত্তিতে নারী ও পুরুষের সামাজিকভাবে নির্ধারিত পরিচয়, ভূমিকা, মর্যাদা এবং সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্যের সৃষ্টি হচ্ছে। এ বৈষম্য নিঃসন্দেহে সমাজ উন্নয়নের অন্যতম প্রতিবন্ধক।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।