উদ্দীপকের পরিস্থিতি সমাজ উন্নয়নের প্রতিবন্ধক - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের পরিস্থিতি অর্থাৎ জেন্ডার বৈষম্য সমাজ উন্নয়নের পথে অন্যতম প্রতিবন্ধক। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : দৈহিক পার্থক্যের ওপর ভিত্তি করে সমাজে নারী ও পুরুষের মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। এ কারণে বিভিন্ন ভাবে নারীদের মেধা ও মননশীলতাকে গৃহবন্দী করে রাখা হয়েছে । এ ধরনের বৈষম্য সমাজের ওপরে নেতিবাচক প্রভাব রাখে। বিশেষ করে আর্থ-সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের জন্য লিঙ্গ ভিত্তিক সামাজিক বৈষম্য অনেকাংশে দায়ী। উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের তেমন অংশগ্রহণ নেই বলে আর্থ-সামাজিক নানা ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। কার্যত জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের কারণে নারীরা সমাজের সকল স্তরে উপেক্ষিত হচ্ছে। ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন দিক দিয়ে এখনো পিছিয়ে রয়েছে, যা সামাজিক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে নেতিবাচক ভূমিকা রাখছে। পরিশেষে বলা যায়, জেন্ডারের ভিত্তিতে নারী ও পুরুষের সামাজিকভাবে নির্ধারিত পরিচয়, ভূমিকা, মর্যাদা এবং সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্যের সৃষ্টি হচ্ছে। এ বৈষম্য নিঃসন্দেহে সমাজ উন্নয়নের অন্যতম প্রতিবন্ধক।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পরিস্থিতি সমাজ উন্নয়নের প্রতিবন্ধক - ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর