উদ্দীপকের জহির মিয়ার দাবি করা বিষয়টি কোন ধরনের সামাজিক সমস্যা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জহির মিয়ার দাবি করা বিষয়টি যৌতুককে ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর মধ্যে যৌতুক অন্যতম। সাধারণত বৈবাহিক লেনদেন সম্পর্কিত আলোচনায় পাত্রপক্ষ কর্তৃক পাত্রীপক্ষের কাছে দাবি করা নগদ অর্থ, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, সোনা-রুপার অলংকার বা অন্যান্য সামগ্রী যৌতুক হিসেবে পরিচিত। বিবাহের সময় উভয় পক্ষের মধ্যে উপহার সামগ্রী লেনদেন হয়ে থাকার এই ঐতিহ্যগত প্রথা দীর্ঘদিন ধরে এদেশে চলে আসছে। সময়ের পরিক্রমা এবং মানুষের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, আদর্শ, রীতি নীতির পরিবর্তন তথা সামাজিক পরিবর্তনের ফল হিসেবে এটি বর্তমান সময়ে যৌতুক হিসেবে পরিণত হয়েছে। যৌতুককে কেন্দ্র করে বর্তমানে বিবাহ বিচ্ছেদ নারী নির্যাতন এমন হত্যার মতো জঘন্য কার্যক্রম ও সংঘটিত হচ্ছে। উদ্দীপকেও দেখা যায়, পাত্রের বাবা জহির মিয়ার দাবি অনুযায়ী মালেক মিয়া নগদ ২ লক্ষ টাকা, টিভি, ফ্রিজ ও আসবাবপত্র দিতে বাধ্য হয়। যা যৌতুক প্রথাকে ইঙ্গিত করছে। তাই বলা যায়, উদ্দীপকের জহির মিয়ার দাবি করা বিষয়টি যৌতুককে ইঙ্গিত করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জহির মিয়ার দাবি করা বিষয়টি কোন ধরনের সামাজিক সমস্যা? ব্…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর