রুকাইয়ার মৃত্যুর কারণ মূলত একটি সামাজিক ব্যাধি। তুমি কি একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: পরোক্ষভাবে রুকাইয়ার মৃত্যুর কারণ বাল্যবিবাহ, যা মূলত একটি সামাজিক ব্যাধি। হ্যাঁ আমি এই উক্তির সাথে একমত। নিম্নে উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধরা হলো : বাংলাদেশে বিবাহের ক্ষেত্রে মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছর সর্বনিম্ন বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে কম বয়সে ছেলেমেয়েরা বিবাহবন্ধনে আবদ্ধ হলে তাকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহের সমাজের নেতিবাচক প্রভাব ভয়াবহ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব অত্যন্ত ভয়াবহ। কেননা বাল্যবিবাহের ফলে অল্প বয়সে শিশুর জন্ম দিতে গিয়ে নারীদের স্বাস্থ্যহানি ঘটে এবং অনেক ক্ষেত্রে তারা মৃত্যুবরণ করে। উদ্দীপকেও দেখা যায় রুকাইয়ার অল্প বয়সে বিয়ে হয়েছিল। যার ফলে বছর খানেক পর সন্তান জন্ম দিতে গিয়ে সে মৃত্যুবরণ করে। বাল্যবিবাহ নিঃসন্দেহে একটি সামাজিক ব্যাধি। কেননা সমাজে বাল্যবিবাহের ভয়াবহ কিছু প্রভাব বিদ্যমান। যেমন বাল্যবিবাহের ফলে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়। পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন ও বিবাহ বিচ্ছেদ সংঘটিত হয়। এছাড়াও বাল্যবিবাহ কিশোরীর ব্যক্তিসত্তার স্বাভাবিক বিকাশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া অল্প বয়সে গর্ভধারণের ফলে জন্মগ্রহণকৃত শিশু এবং মা উভয়েই অপুষ্টিতে ভোগে। উল্লেখিত আলোচনা আলোকে তাই বলা যায়, বাল্যবিবাহ মূলত একটি সামাজিক ব্যাধি - উক্তিটি যথার্থ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
রুকাইয়ার মৃত্যুর কারণ মূলত একটি সামাজিক ব্যাধি। তুমি কি একমত? উত্ত…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর