দৃশ্যপট ১ এর সমস্যাটি চিহ্নিত করো।
উত্তর: দৃশ্যপট -১ এর সমস্যাটি হলো বার্ধক্য সমস্যা। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : জীবন চক্রের একটি স্বাভাবিক পরিণতি হলো বার্ধক্য। আর বার্ধক্যের জন্য সৃষ্ট পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক সমস্যাই হচ্ছে বার্ধক্য সমস্যা। জাতিসংঘ ও বাংলাদেশ উভয়ের নীতিমালা অনুযায়ী ৬০ বছর বা তার চেয়েও বেশি বয়সের মানুষ প্রবীণ হিসেবে স্বীকৃত হবেন। বার্ধক্য সমস্যা সৃষ্টির বিভিন্ন কারণ রয়েছে। যেমন- শারীরিক ও মানসিক অক্ষমতা, অর্থনৈতিক নির্ভরশীলতা, পরিবেশের সাথে খাওয়াতে না পারা, সামাজিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি। প্রবীণ বয়সে মানুষ শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়ে। তখন স্বাভাবিকভাবেই সামাজিক ও অর্থনৈতিকভাবে অন্যের উপর নির্ভর করতে হয়। উদ্দীপকে দৃশ্যপট-১ এ দেখা যায়, হাসান সাহেব ৮৫ তম জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন। শারীরিক ও মানসিকভাবে অক্ষম হওয়ায় এইসবের প্রতি তার মনোযোগ নেই। তিনি ও তার স্ত্রী বাসার গৃহকর্মীর উপর নির্ভরশীল। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত হাসান সাহেবের বয়স ও সার্বিক অবস্থার উপরে আলোচিত বার্ধক্য সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট ১ এর সমস্যাটি চিহ্নিত করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর