পরিবারে এর কোন ধরনের কার্যের অবহেলা জিসানের পরিণতির জন্য দায়ী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জিসানের মাদকাসক্ত হওয়ার জন্য দায়ী হলো পরিবারের নৈতিক শিক্ষামূলক কাজের প্রতি অবহেলা । নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মাদকাসক্তি বলতে এমন ক্ষতিকারক দ্রব্যসামগ্রী ব্যবহারকে বোঝায় যা ব্যক্তির মানসিক ও ব্যবহারিক আচরণকে প্রভাবিত করে এবং সেসব দ্রব্যসামগ্রীর ওপর ব্যক্তি আসক্ত হয়ে পড়ে। মাদকাসক্তির পেছনে পরিবারের যথাযথ ভূমিকার অভাব অন্যতম কারণ হিসেবে কাজ করে। পরিবার তার সদস্যদের বিভিন্ন নৈতিক শিক্ষায় শিক্ষিত করে, যা ব্যক্তিকে মাদকাসক্তির মত বাজে কাজ থেকে দূরে রাখে। আর পরিবার তার নৈতিক শিক্ষামূলক কাজ পালনের ব্যর্থ হলে সদস্যরা মাদকাসক্তি বা অন্যান্য অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়ে। উদ্দীপকে দৃশ্যপট- ২ এ দেখা যায়, জিসান ছোটবেলা থেকে বাবা-মায়ের সান্নিধ্য খুব কম পেয়েছে। ভিডিও গেমস, স্মার্টফোন, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা তার প্রদান সঙ্গী। ফলে একপর্যায়ে সেই মাদকাসক্ত হয়ে পড়ে। তার মাদকাসক্ত হওয়ার পেছনে পরিবারের নৈতিক শিক্ষামূলক কাজের অভাব পরিলক্ষিত হয়। যদি পিতা-মাতা জিসানকে পর্যাপ্ত সময় দিতেন এবং যথার্থ নৈতিক শিক্ষা প্রদান করতেন তাহলে হয়তো সে মাদকাসক্ত হতো না। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত জিসানের মাদকাসক্ত হওয়ার জন্য তার পরিবারের নৈতিক শিক্ষামূলক কর্মকাণ্ডের অভাব প্রত্যক্ষভাবে দায়ী।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
পরিবারে এর কোন ধরনের কার্যের অবহেলা জিসানের পরিণতির জন্য দায়ী? বিশ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর