শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উক্ত সমস্যাটির কারণে বেশির ভাগ নারী সমাজে আত্মহত্যা করে? বিশ্লেষণ কর।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপক দ্বারা নির্দেশকৃত সমস্যা তথা যৌতুক প্রথার কারণে বেশিরভাগ নারী সমাজে আত্মহত্যা করে। এ কথা সর্বজনস্বীকৃত যে, যৌতুক একটি অমানবিক সামাজিক অনাচার। এ অনাচার বিবাহকে ঘিরে ঘটে থাকে। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই বিবাহের সময় কনেপক্ষকেই যৌতুক প্রদান করতে বাধ্য করা হয়। অর্থাৎ যৌতুকের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কন্যার পরিবার। যৌতুকের দাবি মেটাতে গিয়ে নিম্নবিত্ত পরিবারের কন্যাদায়গ্রস্ত পিতাকে সর্বস্ব হারাতে হয়। ফলে পারিবারিকভাবে আর্থিক সংকট দেখা দেয়। এছাড়াও পরিবারে নানা ধরনের অশান্তি ও ভাঙনও দেখা দেয়। অনেক সময় যৌতুকের অর্থ না পাওয়ার কারণে স্বামী ও তার পরিবারের সদস্যরা স্ত্রীর ওপর অমানবিক অত্যাচার করে। ফলে মৃত্যুর মতো অনাকাঙিক্ষত ঘটনাও ঘটে থাকে। আবার অনেকক্ষেত্রে যৌতুকের দাবি পূরণে ব্যর্থ হলে স্বামী তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, সেখানে সে মানসিক ভোগান্তির শিকার হয়ে আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নিতে বাধ্য হয়। উদ্দীপকে লক্ষণীয় যে, যৌতুকের দাবি মেটাতে না পারায় রহিমাকে তার স্বামী বাবার বাড়ি পাঠিয়ে দেয়, যেখানে সে বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের শিকার হয় এবং আত্মহত্যা করতে বাধ্য হয়। উক্ত ঘটনাটি রহিমার মতো সমাজে আরো অনেক নারীর ক্ষেত্রেও প্রযোজ্য যারা যৌতুকের দাবি মেটাতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেয়। বস্তুত বাংলাদেশে পারিবারিক কারণে যতো নারী আত্মহত্যা করে, তাদের মধ্যে সিংহভাগই যৌতুকের শিকার হয়ে মৃত্যুর মতো চরম পথ বেছে নেয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, উক্ত সমস্যাটির কারণে বেশির ভাগ নারী সমাজে আত্মহত্যা…

উদ্দীপক

রহিমার গায়ের রং কালো। তাই বিয়ে দেয়ার সময় তার বাবা পাত্র পক্ষকে স্বর্ণালংকার, গৃহস্থালি সামগ্রী, মোটর সাইকেল ও নগদ অর্থসহ অনেক উপহার প্রদান করেন। কিছুদিন পরে পাত্র পক্ষ আরো অনেক কিছু দাবি করে এবং রহিমাকে নানান কটূক্তি করে। পাত্র পক্ষের চাহিদা মেটাতে পারেনি বলে রহিমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। অবশেষে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

Dhaka · 2017

উত্তর

জ্ঞাতি সম্পর্ক ৪ প্রকার। যথা- রক্তসম্পর্কিত, বৈবাহিক, কাল্পনিক এবং প্রথাগত।

উত্তর

কর্মজীবী নারীরা সামাজিক ও পরিবেশগত কারণে নিরাপত্তাহীনতায় ভোগে। বর্তমানে সমাজে প্রতিটি ক্ষেত্রেই নারীরা অবহেলিত ও নির্যাতিত হচ্ছে। বিশেষ করে কর্মক্ষেত্রে নারীরা নানাভাবে সমস্যার শিকার হচ্ছে। যেমন- যৌন নির্যাতন, অধিক কাজে বাধ্য করা, মানসিকভাবে চাপে রাখা, পারিশ্রমিক কম দেওয়া, আসা-যাওয়ার রাস্তায় নিরাপত্তাহীনতা ইত্যাদি। আর এসব সমস্যার ফলেই কর্মজীবী নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে।

উত্তর

উদ্দীপকে রহিমার বিয়েতে উপঢৌকন ছাড়া অন্যান্য কিছু দাবি করা 'যৌতুক' নামক ভয়াবহ সামাজিক সমস্যাকে নির্দেশ করে। যৌতুক হলো এক ধরনের অর্থনৈতিক দাবি। সামাজিকভাবে এ প্রথাকে উপহার, উপঢৌকন, নজরানা প্রদান প্রভৃতি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। সাধারণত পাত্র বা পাত্রীপক্ষ কর্তৃক পাত্রী বা পাত্রকে প্রদেয় অর্থ- সম্পত্তি বা অন্যান্য দ্রব্যসামগ্রী যৌতুক হিসেবে গণ্য হয়ে থাকে। তবে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে যৌতুক মূলত পাত্রীপক্ষ কর্তৃক পাত্রপক্ষকে দেওয়া হয়ে থাকে। যৌতুকের দ্রব্যাদির মধ্যে নগদ অর্থ থেকে শুরু করে গহনা, টিভি, ফ্রিজ, মোবাইল, আসবাবপত্র প্রভৃতি দাবি করা হয়ে থাকে। যৌতুকের সাধারণ ব্যাখ্যায় ফরাসি সমাজবিজ্ঞানী ম্যাক্স র্যাডিন বলেন, "যৌতুক হলো সে সম্পদ যা বিবাহের সময় ব্যক্তি তার স্ত্রী বা স্ত্রীর পরিবার থেকে পেয়ে থাকে।" উদ্দীপকে দেখা যায়, রহিমার বিয়ের সময় তার বাবা পাত্রপক্ষকে স্বর্ণালংকার, গৃহস্থালী সামগ্রী, মোটর সাইকেল ও নগদ অর্থসহ অনেক উপহার প্রদান করেন। পাত্রপক্ষ বিয়ের কিছুদিন পর আরো অনেক কিছু দাবি করে। পূর্বে আলোচিত যৌতুকের সংজ্ঞা এবং উদাহরণের প্রেক্ষিতে সহজেই বোঝা যায় যে, উপটৌকন ব্যতিত পাত্রপক্ষ অন্যান্য যা কিছু দাবি করেছে তা যৌতুক সমস্যাকেই নির্দেশ করে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপক দ্বারা নির্দেশকৃত সমস্যা তথা যৌতুক প্রথার কারণে বেশিরভাগ নারী সমাজে আত্মহত্যা করে। এ কথা সর্বজনস্বীকৃত যে, যৌতুক একটি অমানবিক সামাজিক অনাচার। এ অনাচার বিবাহকে ঘিরে ঘটে থাকে। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই বিবাহের সময় কনেপক্ষকেই যৌতুক প্রদান করতে বাধ্য করা হয়। অর্থাৎ যৌতুকের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কন্যার পরিবার। যৌতুকের দাবি মেটাতে গিয়ে নিম্নবিত্ত পরিবারের কন্যাদায়গ্রস্ত পিতাকে সর্বস্ব হারাতে হয়। ফলে পারিবারিকভাবে আর্থিক সংকট দেখা দেয়। এছাড়াও পরিবারে নানা ধরনের অশান্তি ও ভাঙনও দেখা দেয়। অনেক সময় যৌতুকের অর্থ না পাওয়ার কারণে স্বামী ও তার পরিবারের সদস্যরা স্ত্রীর ওপর অমানবিক অত্যাচার করে। ফলে মৃত্যুর মতো অনাকাঙিক্ষত ঘটনাও ঘটে থাকে। আবার অনেকক্ষেত্রে যৌতুকের দাবি পূরণে ব্যর্থ হলে স্বামী তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, সেখানে সে মানসিক ভোগান্তির শিকার হয়ে আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নিতে বাধ্য হয়। উদ্দীপকে লক্ষণীয় যে, যৌতুকের দাবি মেটাতে না পারায় রহিমাকে তার স্বামী বাবার বাড়ি পাঠিয়ে দেয়, যেখানে সে বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের শিকার হয় এবং আত্মহত্যা করতে বাধ্য হয়। উক্ত ঘটনাটি রহিমার মতো সমাজে আরো অনেক নারীর ক্ষেত্রেও প্রযোজ্য যারা যৌতুকের দাবি মেটাতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেয়। বস্তুত বাংলাদেশে পারিবারিক কারণে যতো নারী আত্মহত্যা করে, তাদের মধ্যে সিংহভাগই যৌতুকের শিকার হয়ে মৃত্যুর মতো চরম পথ বেছে নেয়।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।