সুমাইয়ার মৃত্যুর 'কারণ' মূলত একটি সামাজিক ব্যাধি। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের সুমাইয়ার মৃত্যুর জন্য দায়ী সামাজিক ব্যাধি হলো বাল্যবিবাহ-বক্তব্যটির সাথে আমি একমত। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা ঐতিহ্যগতভাবে সমাজে চলে আসছে। বাংলাদেশে বিবাহের ক্ষেত্রে মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছর সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে কম বয়সে ছেলে- মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহের সাথে মানুষের সহজাত প্রবণতা, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক প্রভৃতি দিক জড়িত। সমাজজীবনে বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব আরো ভয়াবহ। অল্প বয়সে বিবাহের ফলে আমাদের দেশের নারীরা অতিদ্রুত গর্ভবতী হয়ে পড়ে। ফলে অল্প বয়সে মা হতে গিয়ে তাদের স্বাস্থ্যহানী ঘটে এবং অনেক ক্ষেত্রে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। উদ্দীপকে উল্লেখিত সুমাইয়া ক্ষেত্রে দেখা যায়, তার পিতা তাকে অল্প বয়সে বিবাহ দিয়ে দেন, যার ফলশ্রুতিতে প্রথম সন্তানের জন্ম দিতে গিয়ে সে মৃত্যুবরণ করে। সুমাইয়ার মৃত্যুর একমাত্র কারণ হিসেবে উপরে আলোচিত বাল্যবিবাহ নামক সামাজিক ব্যাধিকে দায়ী করা যায়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সুমাইয়ার মৃত্যুর 'কারণ' মূলত একটি সামাজিক ব্যাধি উক্ত বক্তব্যটির পক্ষে আমার সহমত পোষন করা যথার্থ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সুমাইয়ার মৃত্যুর 'কারণ' মূলত একটি সামাজিক ব্যাধি। তুমি কি একমত? উত্…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর