শেয়ারFacebookWhatsApp

কৃষক কত টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খুলতে পারেন?

উত্তর: কৃষক ১০ টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খুলতে পারেন।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

কৃষক কত টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খুলতে পারেন?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

কৃষক ১০ টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খুলতে পারেন।

উত্তর

শিল্পায়ন মানেই সমাজের উন্নয়ন। সাধারণত শিল্পায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয়, যেখানে সমাজের উৎপাদন প্রক্রিয়া কৃষি থেকে কারখানাভিত্তিক কিংবা প্রাথমিক থেকে গৌণ স্তরের দিক ধাবিত হয়। যে অঞ্চলে শিল্প কারখানা গড়ে ওঠে। সে অঞ্চলে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হওয়ায় মানুষ কৃষিজ পেশা ছেড়ে অকৃষি পেশা গ্রহণ করে। এছাড়াও শিল্পাঞ্চল এলাকায় আয়ের সুযোগ বেশি থাকায় মানুষের সঞ্চয় বৃদ্ধি পায় যা সমাজের মানুষের জীবনযাত্রার মানোনয়নে ভূমিকা রাখে তথা সমাজের উন্নয়ন ঘটায়। তাই বলা যায়, শিল্পায়ন মানেই সমাজের উন্নয়ন।

উত্তর

উদ্দীপকে 'BB^{\prime} বেসরকারি সংস্থা ব্র্যাককে চিহ্নিত করে। সাধারণত বেসরকারি সংস্থা বলতে সকল ব্যক্তিগত স্বেচ্ছাসেবী মুনাফাহীন সংগঠনকে বোঝায়। এ ধরনের সংগঠনগুলো মানবতার পক্ষে কাজ করে। ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক ইত্যাদি সংগঠনগুলো হলো বেসরকারি সংস্থা। ব্র্যাক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ব্র্যাক দরিদ্রদের জন্য কার্যকর সংগঠন গড়ে তোলে, সহজলভ্য ঋণ সহায়তা করে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন উপায়ে শিক্ষাদান করে। উদ্দীপকে 'BB^{\prime} উল্লিখিত সংস্থা চালু হয় ১৯৭২ সালে যার উদ্দেশ্য দরিদ্রদের জন্য কার্যকর সংগঠন গড়ে তোলা, সহজলভ্য ঋণ সহায়তা, প্রশিক্ষণ ব্যবস্থা, যা বেসরকারি সংস্থা ব্র্যাকের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উক্ত সংস্থাটি ব্র্যাককে নির্দেশ করে। বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে যুদ্ধবিধ্বস্ত দেশে নিঃস্ব মানুষের জন্য জরুরি ও তাৎক্ষণিক সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে বেসরকারি সংস্থা ব্র্যাকের জন্ম হয়। সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঋণ সরবরাহ, সঞ্চয় ও বিমা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন এবং সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা প্রদানে ব্র্যাক একটি পূর্ণাঙ্গ কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে। একটি সমন্বিত সেবাদান কর্মসূচির মাধ্যমে ব্র্যাক গ্রাম ও শহরের মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ মানুষকে তার আওতায় নিয়ে এসেছে। বর্তমানে সংস্থাটি দেশের সর্বত্র দরিদ্র জনগোষ্ঠীর প্রতিটি পরিবারের দোরগোড়ায় হাজির হয়ে সেবা পৌছে দিচ্ছে।

উত্তর

উদ্দীপকের A সরকারি সংস্থা কুমিল্লা সমবায় পদ্ধতি। সরকার কর্তৃক পরিচালিত সংস্থাকে সরকারি সংস্থা বলা হয়। সরকারি সংস্থার স্বায়ত্তশাসন, স্বাধীনতা এবং দায়িত্বশীলতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সরকারি সংস্থার উদাহরণ হিসেবে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড, কুমিল্লা সমবায় পদ্ধতি ইত্যাদি উল্লেখযোগ। পল্লি উন্নয়ন একাডেমির পরিচালনায় ১৯৬০ সালে কুমিল্লা মডেলের আওতায় সমবায় সমিতি চালু হয়। যার বৈশিষ্ট্য মূলধন গঠন, ঋণদান, কৃষিপণ্যের তদারকি, সাপ্তাহিক বৈঠক ইত্যাদি। উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত ছকের সংস্থাটি চালুর সময় ১৯৬০ এবং কৃষিণ্যের তদারকি সাপ্তাহিক বৈঠক, মূলধন গঠন ও ঋণদান প্রভৃতি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। যা কুমিল্লা সমবায় পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। সামাজিক উন্নয়ন বলতে দেশের উন্নয়নে ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। বেসরকারি সংস্থা ব্র্যাক গ্রামের হতদরিদ্র নরীদের ক্ষুদ্রঋণ এবং ক্ষেত্র বিশেষে জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে মূলধন সরবরাহ করে। যার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়। শিক্ষাক্ষেত্র, জনসংখ্যা নিয়ন্ত্রণ, গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, শিশু উন্নয়ন, অনুকুল সামাজিক পরিবেশ সৃষ্টি করা প্রভৃতি সামাজিক উন্নয়নে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে "A" চিহ্নিত সরকারি সংস্থা কুমিল্লা সমবায় পদ্ধতি গ্রামীণ সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকার পালন করে। এটি মূলত কৃষকদের নিজস্ব একটি সংগঠন। এটি মূলধন গঠন করে, ঋণদান করে, কৃষিপণ্যের তদারকি করে। ঋণদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে। যার ফলে দারিদ্র্য দূরীভূত হয় এবং সামাজিক উন্নয়ন উপরিউক্ত আলোচনা থেকে লক্ষণীয় সামাজিক উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয়ই সংস্থাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায় যে, সামাজিক উন্নয়নে উদ্দীপকের A ও B উভয় সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCSociology 2nd Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।