উদ্দীপকের মিসেস জমিলা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।
মানব সমাজের বিভিন্নমুখী চাহিদা পূরণ ও সমস্যা সমাধানে জনগণের উদ্যোগ ও অর্থানুকূল্যে বেসরকারি সংস্থার উদ্ভব। বেসরকারি সংস্থা বলতে বোঝানো হয় সেসব সংস্থাকে যেগুলো উন্নয়ন বা সেবামূলক কর্মকান্ডে কোনো না কোনোভাবে জড়িত। অর্থাৎ, সহজভাবে বলতে গেলে, জনগণের বহুমুখী চাহিদা ও প্রয়োজন পূরণের মাধ্যমে সার্বিক উন্নয়নের লক্ষ্যে জনগণ কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠানই বেসরকারি সংস্থা। উদাহরণস্বরূপ: BRAC, ASA, Grameen Bank, Proshika প্রভৃতি বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থাসমূহের তহবিলের উৎস হলো বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন- USAID, CIDA, NORAD। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা যেমন- Oxfam, Vivid, Kusso প্রভৃতি। শিক্ষাবিস্তার, ক্ষুদ্র ঋণদান, কৃষি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন প্রভৃতি উন্নয়নমূলক কার্যক্রম বেসরকারি সংস্থা পরিচালনা করে থাকে।
উদ্দীপকের মিসেস জমিলা যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানের আর্থিক উৎস হলো বিভিন্ন দেশী-বিদেশী আর্থিক ও ত্রাণ সহায়তাকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের অন্যতম কাজ হলো দরিদ্র নারীদের আর্থ- সামাজিক উন্নয়নে সাহায্য করা। সুতরাং, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মিসেস জমিলা যে প্রতিষ্ঠানে কাজ করেন তার সাথে বেসরকারি সংস্থার সাদৃশ্যতা বিদ্যমান।