শেয়ারFacebookWhatsApp

জেন্ডার বৈষম্য বলতে কী বোঝায়?

উত্তর: জেন্ডার বৈষম্য বলতে নারী-পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্যকে বোঝায়। বিদ্যমান সমাজব্যবস্থায় নারী, পুরুষের মাঝে যে বৈষম্যমূলক আচরণ প্রকাশ পায় তাকে লিঙ্গ বা জেন্ডার বৈষম্য বলে। আমাদের দেশে নারী চরমভাবে অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে প্রতিদিন। পরিবারের ভরণপোষণের দায়িত্বে কার্জে যেমন পুরুষ নিয়োজিত তেমনি নারীও ঐ দায়িত্ব পালন করছে। কিন্তু পুরুষের তুলনায় নারীর কাজের কম স্বীকৃতি হচ্ছে এবং নারীকে পুরুষের তুলনায় কম সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, যা জেন্ডার বৈষম্যের অন্তর্গত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

জেন্ডার বৈষম্য বলতে কী বোঝায়?

উদ্দীপক

বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে সেমিনারে আলোচনা করতে গিয়ে অধ্যাপক শাহেদ হাসান বেসরকারি সংস্থার গুরুত্ব তুলে ধরেন। পৃথিবীর অনেক দেশে এখন বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করা হয়। তিনি সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কাজের সমন্বয়ের উপর জোর দেন।

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন- ড. মুহাম্মদ ইউনূস।

উত্তর

জেন্ডার বৈষম্য বলতে নারী-পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্যকে বোঝায়। বিদ্যমান সমাজব্যবস্থায় নারী, পুরুষের মাঝে যে বৈষম্যমূলক আচরণ প্রকাশ পায় তাকে লিঙ্গ বা জেন্ডার বৈষম্য বলে। আমাদের দেশে নারী চরমভাবে অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে প্রতিদিন। পরিবারের ভরণপোষণের দায়িত্বে কার্জে যেমন পুরুষ নিয়োজিত তেমনি নারীও ঐ দায়িত্ব পালন করছে। কিন্তু পুরুষের তুলনায় নারীর কাজের কম স্বীকৃতি হচ্ছে এবং নারীকে পুরুষের তুলনায় কম সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, যা জেন্ডার বৈষম্যের অন্তর্গত।

উত্তর

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা অপরিসীম। বাংলাদেশের সার্বিক উন্নয়নে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রেসরকারি সংস্থাগুলো সামাজিক সমস্যা মোকাবিলাসহ সামাজিক প্রেক্ষাপটের উন্নয়নের মাধ্যমে সার্বিক আর্থসামাজিক উন্নয়নের একটি প্রেক্ষাপট রচনা করে চলেছে। বিশেষত গ্রামীণ দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থার কলাকৌশল ও কার্যক্রমকে বেসরকারি সংস্থার প্রবক্তাগণ অধিকতর বাস্তবসম্মত ও ফলদায়ক বলে বিবেচনা করেন। বেসরকারি সংস্থাগুলো প্রথম পর্যায়ে মূলত রিলিফ ও পুনর্গঠন কাজ করে। পরবর্তী পর্যায়ে কিছু কিছু বেসরকারি সংস্থা দারিদ্র্যদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঋণ কর্মসূচির দিকে ধাবিত হয়। তারা এ ঋণের সাথে প্রশিক্ষণ ও শিক্ষার বিষয়টি গুরুত্ব দিতে আরম্ভ করে। বাংলাদেশে বর্তমানে ৫০ হাজারেরও বেশি, বেসরকারি সংস্থা রয়েছে যারা জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। উদ্দীপকে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে সেমিনারে আলোচনা করতে গিয়ে অধ্যাপক শাহেদ হাসান বেসরকারি সংস্থার গুরুত্ব তুলে ধরেন। উপরে বর্ণিত আলোচনার সাথে উদ্দীপকের শাহেদ সাহেবের তুলে ধরা বাংলাদেশের উন্নয়নে বেসরকারি সংস্থার গুরুত্বের বিষয়টি সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থা ব্যাপক ভূমিকা পালন করছে।

উত্তর

অধ্যাপক শাহেদ সাহেবের বক্তব্য অর্থাৎ 'সরকারি ও বেসরকারি সংস্থার কাজের সমন্বয়' সর্বাধিক সাফল্য অর্জনের মাধ্যমে বাংলাদেশের সামাজিক উন্নয়নকে গতিশীল করতে পারে। যেকোনো দেশের সামাজিক উন্নয়নের জন্য সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারির সংস্থার সমন্বয়ের গুরুত্ব অপরিসীম। বর্তমানে সকল রাষ্ট্রই তার জনগণের সার্বিক দায়িত্ব গ্রহণ ও মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণের মাধ্যমে কল্যাণকর রাষ্ট্রের বৈশিষ্ট্য অর্জনের চেষ্টা চালায়। কিন্তু কোনো রাষ্ট্রের পক্ষেই দেশের সব সমস্যার সমাধান, জনগণের সকল চাহিদা পূরণ ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহ জনগণের সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতে সক্ষম। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যদি নিজেদের মধ্যে সমন্বয় ঘটিয়ে একসাথে কাজ করে তাহলে সামাজিক উন্নয়নের সঠিক লক্ষ্য অর্জন সম্ভবপর হবে। পাশাপাশি সামাজিক উন্নয়নে সর্বাধিক সাফল্য অর্জিত হবে। উল্লিখিত পন্থা অবলম্বনের মাধ্যমে "সরকারি ও বেসরকারি সংস্থার কাজের সমন্বয় "বাংলাদেশের সামাজিক উন্নয়নে গতিশীলতা আনতে পারবে বলে আমি মনে করি।
HSCSociology 2nd Paperরংপুর সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।