জনাব আনোয়ারুল হকের কর্মকাণ্ডে কোন বিশেষ গুণটি প্রকাশ পায়? হাদিসের আলোকে ব্যাখ্যা কর ।
উত্তর: জনাব আনোয়ারুল হকের কর্মকাণ্ডে দানশীলতার গুরুত্ব এবং দানশীল ব্যক্তির সাথে ঈর্ষান্বিত হওয়ার গুণটি প্রকাশ পেয়েছে । সৎ কাজে প্রতিযোগিতা অত্যন্ত ভালো একটি গুণ। মহান আল্লাহ তায়ালা মুমিনদেরকে সৎ কাজে প্রতিযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। মহান আল্লাহ বলেন, “অতএব, তোমরা স কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও।” (সূরা আল-বাকারা : ১৪৮) আর দানশীল ব্যক্তির সাথে ঈর্ষা করার অনুমতি রাসুল (সা.)-এর একটি হাদিস থেকে পাওয়া যায় যেখানে রাসুল (সা.) বলেছেন, “দু'ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যায় না। একজন হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন আর তাকে সে সম্পদ আল্লাহর পথে ব্যয় করার তাওফিক দিয়েছেন ldots...(বুখারি ও মুসলিম) হিংসা ইসলামে হারাম। তবে ঈর্ষা করা যায়। কেউ খুব পুণ্যবান হলে তার মতো পুণ্যবান হওয়ার প্রয়াসে প্রতিযোগিতা করাকে ঈর্ষা বলে । উদ্দীপকে আমরা দেখতে পাই, মঞ্জুরুল হক একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি নিয়মিত যাকাত আদায় ছাড়াও এলাকার উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন। এতে তার সহযোগী শিল্পপতি আনোয়ারুল হক ঈর্ষান্বিত ও প্রতিযোগী মনোভাবাপন্ন হয়ে এলাকার রাস্তাঘাট নির্মাণ করেন। হাদিসের বর্ণনা মতে, জনাব আনোয়ারুল হকের কর্মকাণ্ড দানশীলতার ব্যাপারে প্রতিযোগিতা এবং দানশীল ব্যক্তির সাথে ঈর্ষান্বিত হওয়ার গুণটি প্রকাশ পেয়েছে ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব আনোয়ারুল হকের কর্মকাণ্ডে কোন বিশেষ গুণটি প্রকাশ পায়? হাদিসের…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর