জনাব নুরুল হকের মনোভাবটি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব নুরুল হকের মনোভাবটি সততার সহিত ব্যবসায় পরিচালনার সাথে সাদৃশ্যপূর্ণ । ব্যবসায়ে সততা রক্ষা করা একজন মুমিনের অন্যতম গুণ। ব্যবসায় বাণিজ্য একটি পবিত্র পেশা। আল্লাহ তায়ালার ঘোষণা— “আল্লাহ ব্যবসায় হালাল করেছেন, আর সুদ হারাম করেছে।” (সূরা বাকারা : ২৭৫) জীবিকা উপার্জনের মাধ্যম হিসেবে মহানবি (সা.) নিজেও ব্যবসা বেছে নিয়েছিলেন। সাহাবায়ে কেরামগণও ব্যবসা করতেন। সুতরাং সততা এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা করা একজন ব্যবসায়ীর জন্য অত্যাবশ্যক। বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ীর মর্যাদা সম্পর্কে রাসুল (সা.) বলেন, “বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন।” (মুস্তাদরাক হাকিম) উদ্দীপকে বর্ণিত জনাব নুরুল হকের দ্রব্যমূল্য বৃদ্ধির সময় নামমাত্র লাভে চাল বিক্রি করা, চিকন চালের সাথে মোটা চাল না মেশানো এবং ক্রেতাকেও ওজনে কম না দেওয়া হাদিসের আলোকে তার এই মনোভাবটি ব্যবসায়ে সততা এবং বিশ্বস্ততার বিষয়টি প্রতিফলিত হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব নুরুল হকের মনোভাবটি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর