উদ্দীপকে বর্ণিত, সর্বোৎকৃষ্ট শাখা দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ইমানের সর্বোৎকৃষ্ট শাখা বলতে لَا إِلَهَ إِلَّا اللَّهُ (লা ইলাহা ইল্লাল্লাহ) এ কথা বলাকে বোঝানো হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটি তাওহিদের মূল কথা। আর ইমানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ। লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহর একত্ববাদের দাওয়াত যুগে যুগে প্রত্যেক নবি-রাসুলগণই মানুষদের দিয়ে এসেছেন। এই কালিমার তাৎপর্য হলো আল্লাহ তায়ালাই একমাত্র ইলাহ (সৃষ্টিকর্তা, প্রতিপালক, মাতুন, মনিব, বিধানদাতা, আইনপ্রণেতা)। তিনি ব্যতীত প্রশংসা ও ইবাদাত বা দাসত্বের যোগ্য কেউ নেই। তিনি ব্যতীত আর কারও সামনে মাথা নত করা যাবে না। উদ্দীপকে ইমাম সাহেব তার বক্তব্যে ইমান সম্পর্কে বলতে গিয়ে ইমানের সর্বোৎকৃষ্ট শাখার কথা তুলে ধরেন। হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত একটি হাদিস থেকে জানতে পারি, রাসুল (সা.) বলেছেন- الْإِيْمَانُ بِضْعَ وَسَبْعُوْنَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ অর্থ : ইমানের সত্তরটিরও বেশি শাখা-প্রশাখা আছে। তন্মধ্যে সর্বোত্তমটি হচ্ছে একথা বলা لَا إِلَهَ إِلَّا اللَّهُ (লা ইলাহা ইল্লাল্লাহ) মহান আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। অতএব বলা যায়, ইমানের সর্বোৎকৃষ্ট শাখা বলতে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়াকে বোঝায়। উদ্দীপকে বর্ণিত, সর্বোৎকৃষ্ট শাখা দ্বারা মূলত আল্লাহর একত্ববাদের বিষয়টি বোঝানো হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত, সর্বোৎকৃষ্ট শাখা দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর