ইদ্রিস সাহেবের কার্যক্রমের ধর্মীয় প্রভাব বিশ্লেষণ কর ।
উত্তর: ইদ্রিস সাহেব বড় পদে চাকরি করা সত্ত্বেও ঘুষ নেন না। যদিও তিনি ইচ্ছা করলে ঘুষ নিতে পারতেন। এতে ইদ্রিস সাহেবের হালাল উপার্জনের বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হয়। ইসলামের মৌলিক ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত পালন করা যেমন ফরজ কাজ, তেমনি হালাল উপার্জন করাও ফরজ কাজ। ইসলামি শরিয়তে হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্বশর্ত। হালাল উপার্জনের জন্য প্রয়োজনে কঠোর পরিশ্রম করতে হবে। কেননা কর্মনিষ্ঠ উপার্জনকারী আল্লাহর বন্ধু। যে দেহের রক্ত গোশতে 'হারাম উপার্জন থাকবে, তা কখনো জান্নাতে প্রবেশ করবে না। হালাল উপার্জন কর্মবিমুখতা থেকে বাঁচায়। সমাজে কর্মচঞ্চলতা সৃষ্টি করে। হারাম উপার্জনে শান্তি নেই। হালাল উপার্জনেই শান্তি ও কল্যাণ নিহিত । উদ্দীপকের ইদ্রিস সাহেব সেই হারাম পথটিই বর্জন করেছেন। তিনি হারাম উপার্জনের পথকে পরিহার করেছেন ঘুষ না নেওয়ার মধ্য দিয়ে। সুতরাং ইদ্রিস সাহেবের কার্যক্রমের উষ্ণ প্রভাবগুলো পড়তে পারে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইদ্রিস সাহেবের কার্যক্রমের ধর্মীয় প্রভাব বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর