কেন উম্মতে মুহাম্মদি কোনো ভুলের ওপর ঐক্যবদ্ধ হতে পারে না বলে বিবেচিত হয়? উদ্দীপকের ৩নং উৎসের আলোকে বর্ণনা কর।
উত্তর: উম্মতে মুহাম্মদি কোনো ভুলের ওপর ঐক্যবদ্ধ হতে পারে না। কেননা রাসুল (সা.) বলেন, “আমার উম্মত ভুলের ওপরে একমত হবে না। অতএব যখন মতবিরোধ দেখবে তখন তোমাদের উচিত হবে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে থাকা।” (সুনানে ইবনে মাজাহ) প্রশ্নে প্রদত্ত হাদিসটিতে রাসুল (সা.) বলেছেন "আমার উম্মত বিভ্রান্তির ওপর একমত হবে না।” এ হাদিসের দ্বারা ইজমার যথার্থতা বোঝানো হয়েছে। ইজমা অর্থ ঐকমত্য পোষণ করা, ঐক্যবদ্ধ হওয়া। ইসলামি পরিভাষায়, কোনো কথা বা কর্মের ওপর সমকালীন উম্মতে মুহাম্মদির সৎকর্মশীল মুজতাহিদগণের ঐক্যবদ্ধ হওয়াকে শরিয়তের পরিভাষায় ইজমা বলে। হাদিসে উম্মত বলতে সবাইকে বোঝানো হয়েছে। মূলত ইজমার একটি মৌলিক শর্ত হলো প্রত্যেকের একমত হওয়া। ইজমা সংঘটনের জন্য যেকোনো একজনের মতবিরোধ অধিকাংশের মতবিরোধের মতোই প্রতিবন্ধক। কাজেই একজনও যদি বিরোধিতা করে, তাহলে ইজমা সংঘটিত হবে না। এক্ষেত্রে সকলে একমত হতে হবে। তাই যখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় তখন তার ওপর আমল করা আবশ্যক। এ ধরনের সিদ্ধান্ত শরিয়তে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
কেন উম্মতে মুহাম্মদি কোনো ভুলের ওপর ঐক্যবদ্ধ হতে পারে না বলে বিবেচি…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর