ইসলামকে কীভাবে তাবুর সাথে তুলনা করা যায়? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত তাবুর সাথে ইমানের তুলনা করা যায়। ইসলামের প্রতিটি বিষয় অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও কাজে পরিণত করার নাম হলো ইমান। ইমাম আবু হানিফা (র) বলেছেন, ইমান হচ্ছে অন্তরের সত্যায়ন ও মুখের স্বীকৃতি। ইমান মানুষকে ভালো কাজে উৎসাহিত করে ও মন্দ কাজ পরিহারে সহায়তা করে। ইমানকে মানুষের আমল তথা নামাজ, রোজা, হজ ও জাকাত ইত্যাদির চালিকা শক্তিও বলা যায়। উদ্দীপকে বর্ণিত হয়েছে, রাসুল (স) ইসলামকে একটি তাবুর সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, একটি তাবু যেমন খুঁটি ছাড়া খাটানো যায় না তেমনি ইসলামের অন্যতম ভিত্তি ইমান ছাড়া কোনো বিষয় আল্লাহ তায়ালার নিকট গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন, 'আর কেউ ইমান প্রত্যাখ্যান করলে তার কর্ম বিনষ্ট বা নিষ্ফল হবে এবং পরকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে।'
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইসলামকে কীভাবে তাবুর সাথে তুলনা করা যায়? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্য…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর