উদ্দীপকে কোন বিষয়কে গাছ ও অসংখ্য শাখার সাথে তুলনা করা হয়েছে? হাদিসের আলোকে আলাচনা করো।
উত্তর: উদ্দীপকে হাদিসে বর্ণিত ইমানের শাখা-প্রশাখার বিষয়কে গাছ ও অসংখ্য শাখার সাথে তুলনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (স) ইরশাদ করেন- ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে। এগুলোর মধ্যে সর্বোত্তম হলো 'আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই' একথা বলা। আর এগুলোর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা (কাঁটা, পাথর ইত্যাদি) এবং লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ শাখা (বুখারি ও মুসলিম)। এ হাদিসে মহানবি (স) ইমানের বিভিন্ন শাখা, পর্যায় বা স্তর সম্পর্কে আলোকপাত করে তার একটি শাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, রাসুল (স) ইমানকে কখনো খেজুর গাছের সাথে তুলনা করেছেন। খেজুর গাছের গোড়া যেমন অনেক মজবুত হয়, কখনো উপড়ে পড়ে যায় না, এর শাখাগুলো আসমানের দিকে থাকে এবং অসংখ্য শাখা থাকে। ঠিক তেমনি রাসুল (স) ইসলামের মূল স্তম্ভ ইমানের বিভিন্ন শাখা-প্রশাখার কথা উল্লেখ করে তিনি বলেছেন, তা সত্তরের অধিক। হাদিসে বিষয়টি বোঝানোর জন্য বিদউন' শব্দটি উল্লেখ করা হয়েছে। ইবন হাজার আসকালানিসহ বেশিরভাগ শব্দতত্ত্ববিদ মনে করেন, বিদউন' শব্দটি তিন থেকে নয় পর্যন্ত সংখ্যা নির্দেশ করে। সুতরাং ইমানের সম্ভাব্য শাখা হতে পারে ৭৩ থেকে ৭৯ পর্যন্ত যেকোনো একটি বিজোড় সংখ্যা। হাদিসে লা-ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ তায়ালার একত্ববাদের সাক্ষ্যদানকে ইমানের সর্বশ্রেষ্ঠ ও সর্বোন্নত শাখা এবং তার সর্বনিম্ন শাখা বলা হয়েছে— লোক চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাকে। হাদিসে এরকম দুটি শাখা বর্ণনা করে মূলত হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদতের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করা হয়েছে। যার তাৎপর্য হচ্ছে— কেবল আল্লাহর হক আদায় করলে কিংবা শুধু মানুষের হক আদায় করলে মুমিন হওয়া যাবে না বরং মুমিন হতে হলে এ দু'রকম হকের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়কে গাছ ও অসংখ্য শাখার সাথে তুলনা করা হয়েছে? হাদি…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর