মাওলানা হোসাইন খালেদির এরূপ উদ্ধৃতির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: মাওলানা হোসাইন খালেদির উল্লিখিত হাদিসটি অর্থাৎ ইসলামি ভ্রাতৃত্বের দিকে নির্দেশ করে উদ্বৃত্ব হয়েছে। ইসলামি ভ্রাতৃত্ব পারস্পরিক দয়া, ভালোবাসা ও কল্যাণকামিতার ওপর প্রতিষ্ঠিত। অসদাচরণ করা, সুসম্পর্ক বজায় না রাখা, অন্যের ক্ষতি করা ইত্যাদি ইসলামি ভ্রাতৃত্ববোধের পরিপন্থি। কারণ এসব আচরণ সমাজে বিরূপ প্রভাবের সৃষ্টি করে। উদ্দীপকের এলাকায় প্রভাবশালী ব্যক্তি তেমন আচরণই করেছেন। এ সম্পর্কে মাওলানা হোসাইন সাহেব ভ্রাতৃত্বের কথা বলেছেন। উদ্দীপকে নুরুল করিমের বাবা তার ছেলেকে খারাপ কাজ থেকে ফেরানোর জন্য, প্রভাবশালী ব্যক্তির কাছে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ছেলেকে শাসন করতে বলে। এর পরিবর্তে তিনি দয়া ও ভালোবাসা দেখিয়ে তাকে সহযোগিতা করলে সমাজে শান্তি ফিরে আসতো। এ সম্পর্কে মাওলানা হোসাইন সাহেবের উল্লিখিত হাদিসটি কার্যকরি ভূমিকা পালন করবে। হাদিসটির অর্থ হচ্ছে, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে। আল্লাহ তার প্রয়োজন পূরণ করবে। অর্থাৎ কেউ বিপদে পরলে তাকে সাহায্য-সহযোগিতা করতে হবে। এতে করে সে ব্যক্তি উপকৃত হবে। এর সাথে সাথে যে সাহায্য করবে তাকে আল্লাহ সাহায্য করবে। সুতরাং উদ্দীপকের ঘটনায় মাওলানা হোসাইনের উদ্ধৃত হাদিসটি ইসলামি ভ্রাতৃত্ব বন্ধনে এবং পরস্পর সহযোগিতা করার ক্ষেত্রে কার্যকরি ভূমিকা পালন করবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মাওলানা হোসাইন খালেদির এরূপ উদ্ধৃতির কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর