হাদিসের আলোকে উদ্দীপকে উল্লিখিত এলাকার কর্মকাণ্ডের প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: প্রশ্নোল্লিখিত হাদিসের আলোকে অর্থাৎ মানুষ তার বন্ধুর স্বভাব চরিত্র দ্বারা প্রভাবিত হয়। বন্ধুই বন্ধুর পরিচয় অর্থাৎ মানুষ তার বন্ধুর স্বভাব চরিত্র দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সাবধান ও সতর্ক হতে হয়। কেননা একটি প্রবাদ রয়েছে সৎসঙ্গে স্বর্গবাস-অসৎসঙ্গে সর্বনাশ। উদ্দীপকে অসৎসঙ্গের প্রভাব লক্ষণীয়। উদ্দীপকে নুরুল করিম এলাকা কিছু ছেলেদের সাথে মিশে মেয়েদেরকে উত্যক্ত করে। অর্থাৎ সে অসৎসঙ্গের কারণে এমন আচরণ করেছে। তাই বন্ধু নির্বাচন সতর্কতার সাথে করতে হবে। কেননা বন্ধু যদি মুত্তাকি ও সৎ স্বভাবের ভালো মানুষ হয়, তাহলে দেখা যায় তার অনুসারী বন্ধুও তার মতোই হয়ে যায় । এমনি ভাবে বন্ধু যদি পাপাচারী ও খারাপ স্বভাবের হয়, তার বন্ধুও পাপাচারিতায় লিপ্ত হবে। সেজন্য বন্ধু নির্বাচনের আগে অবশ্যই সম্ভাব্য ব্যক্তি সম্পর্কে অনুসন্ধান করা কর্তব্য। মহানবি (স) বলেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসারী হয়, কিয়ামতের দিন সে সেই সম্প্রদায়ভুক্ত হবে। তাই আল্লাহভীরু ব্যক্তিরা বন্ধু নির্বাচিত হওয়ার যোগ্য। তাই পরিশেষে বলা যায়, উদ্দীপকে নুরুল করিম বন্ধু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হাদিসের আলোকে উদ্দীপকে উল্লিখিত এলাকার কর্মকাণ্ডের প্রভাব বিশ্লেষণ …
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর