করিমের বাবা তাকে আবিবের সাথে কেন মিশতে নিষেধ করেছেন? হাদিসের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: আবিরের উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে করিমের বাবা করিমকে তার সাথে মিশতে নিষেধ করেছেন। প্রত্যেক মানুষের জীবনে পারিপার্শ্বিক পরিবেশ ও বন্ধু বান্ধবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মানুষ তার বন্ধুর চরিত্র ও ধর্মমতের দ্বারা প্রভাবিত হয়। এ কারণে কেউ অসৎ চরিত্রের মানুষের সাথে মিশলে সেও অসৎ চরিত্রে পরিণত হয়। উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, আবির ও করিম দুজন ছোটবেলার বন্ধু। কলেজে উঠার পর আবির মাদকাসক্ত হয়ে পড়ে এবং সে অসৎ ছেলেদের সাথে উঠাবসা শুরু করে। করিম আবিরকে এ বিষয়ে অনেক বুঝানোর পরেও সে তার কথা শুনতে চায় না। বিষয়টি করিমের বাবা জানতে পেরে তিনি করিমকে আবিরের সাথে মিশতে নিষেধ করেন। কেননা মানুষ সাধারণত তার বন্ধুর মত, পথ, স্বভাব ও আদর্শের অনুসারী হয়ে থাকে । তাই এক বন্ধু অপর বন্ধুর প্রভাবে অনেকটা প্রভাবিত হয়ে থাকে। দুবন্ধুর একজন যদি ধার্মিক হয়, তবে অন্যজনও বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়ে ধার্মিক হয়ে থাকে। অনুরূপভাবে উচ্ছৃঙ্খল হলে উচ্ছৃঙ্খল হয়ে থাকে। এ সম্পর্কে রাসুল (স) বলেছেন, মানুষ তার বন্ধুর জীবনাদর্শ ও ধর্মমতের দ্বারা প্রভাবিত হয়। অতএব আমাদের প্রত্যেকেই চরিত্রবান মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করা উচিত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
করিমের বাবা তাকে আবিবের সাথে কেন মিশতে নিষেধ করেছেন? হাদিসের আলোকে …
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর