ব্যবসা কখন আযাবের আর কখন সফলতার হয় হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সঠিক পন্থায় ব্যবসা করলে তা সফলতার কারণ হবে এবং অবৈধ পন্থায় ব্যবসা করলে তা আযাবের কারণ হবে। ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। তা সততার সাথে করলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতে কল্যাণ লাভ করা যায়। ইসলামে ব্যবসায়-বাণিজ্যকে উৎসাহিত করা হয়েছে। তবে তা অবশ্যই হালাল পদ্ধতিতে তথা সৎ ও বিশ্বস্ততার সাথে হতে হবে। উদ্দীপকে দেখা যায়, রহমান সাহেবকে এক গোস্ত বিক্রেতা দুই কেজি গোস্তে দুইশো গ্রাম কম দেয়। অর্থাৎ সে প্রতারণার আশ্রয় নেয়। প্রতারণা করে ব্যবসা করাকে মহানবি (স) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, 'যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।' তার এ কাজগুলো নিফাকের অন্তর্ভুক্ত। আর যারা এ কাজের সাথে জড়িত তারা মুনাফিক। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, 'মুনাফিকরা মিথ্যাবাদী।' তাদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে, 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্ব নিম্ন স্তরে' (সুরা নিসা: ১৪৫)। অন্যদিকে ব্যবসায়ে সততা অবলম্বন করা ইসলামের নির্দেশ। বলা হয়েছে— 'আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন' (সুরা বাকারা: ২৭৫)। উপরের আলোচনায় দেখা যায়, ইসলাম জীবিকা অর্জনের উত্তম মাধ্যম হিসেবে ব্যবসায়কে হালাল ঘোষণা করেছে। এক্ষেত্রে সততা ও বিশ্বস্ততাকে প্রধান বৈশিষ্ট্য হিসেবে শর্ত দেওয়া হয়েছে। প্রতারণা বা ভণ্ডামি পরিহার করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ব্যবসা কখন আযাবের আর কখন সফলতার হয় হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর