জনাব শহিদের কাজে কোন হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর ।
উত্তর: জনাব শহিদের কাজে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত ১৪নং হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে। পাঠ্যবইয়ের উক্ত হাদিসটি হলো— مَا مِنْ مُسْلِمِ يَغْرِسُ غَرْسًاً اوَيَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانُ أَوْ بَهِيمَةُ إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ. অর্থ : “কোনো মুসলমান যদি গাছ রোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এবং তা থেকে কোনো পাখি বা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে তবে তা তার জন্য সাদকারূপে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম)। উক্ত হাদিসে বৃক্ষরোপণের জন্য উৎসাহিত করা হয়েছে। এছাড়া গাছ সর্বদা অক্সিজেন দিচ্ছে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে ভূমিকা রাখছে। এর মাধ্যমে মানুষ ও অন্যান্য জীব উপকৃত হচ্ছে । জনাব শহিদ বৃক্ষমেলা হতে দুই হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছ ক্রয় করে রাস্তার দুই পাশে সেগুলো রোপণ করেন। জনাব শহিদের লাগানো এ গাছের ফল কোনো মানুষ বা পশুপাখি ভক্ষণ করলে বা কোনো পথচারী ছায়ায় আশ্রয় গ্রহণ করলে এর সওয়াব তিনি পেতে থাকবেন । সুতরাং জনাব শহিদের কাজে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত ২৪ নং হাদিসটির শিক্ষার প্রতিফলন ঘটেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব শহিদের কাজে কোন হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর