উদ্দীপকে বর্ণিত ইমানের সর্বোৎকৃষ্ট শাখাটি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে ইমানের সর্বোৎকৃষ্ট শাখাটি হলো কালিমা লা-ইলাহা ইল্লাল্লাহ। ইমানের শাখা সত্তরেরও বেশি। আরবি (ly (বিম্বউন) শব্দ দ্বারা তিন হতে নয় পর্যন্ত বেজোড় সংখ্যাকে বোঝায়। অতএব, ইমানের শাখা- প্রশাখার সংখ্যা ৭৩ হতে ৭৯ পর্যন্ত যেকোনো বিজোড় সংখ্যা হতে পারে। ইমানের প্রধান শাখাগুলো হচ্ছে মহান আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, প্রেরিত মহাপুরুষদের প্রতি বিশ্বাস, বিচার দিবসের প্রতি বিশ্বাস, বেহেশত-দোযখের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালোমন্দ আল্লাহ তায়ালার পক্ষ হতে হওয়ার প্রতি বিশ্বাস, সৎকর্মের প্রতি পুরস্কার ও অসৎ কর্মের শাস্তির বিধান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা। ইমানের এসব শাখার মধ্যে সর্বপ্রথমে রাখা হয়েছে 'লা-ইলাহা ইল্লাল্লাহ' তথা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এ ঘোষণা দেওয়া। আল্লাহ তায়ালার একত্ববাদের ঘোষণার মাধ্যমেই যথার্থ রব ও আবদ তথা বান্দার সম্পর্ক স্থাপিত হয়। 'লা-ইলাহা ইল্লাল্লাহ' ঘোষণার মাধ্যমেই একজন মানুষের উপর ইসলামের অন্যান্য বিধানাবলী কার্যকর হয়। আর এ ঘোষণা দ্বারা কেউ নিজেকে ইমানদার হিসেবে দাবি করতে পারে না। এজন্য ইমানের সত্তরটিরও বেশি শাখা-প্রশাখার মধ্যে সর্বোৎকৃষ্ট শাখা হলো 'লা- ইলাহা ইল্লাল্লাহ' এ ঘোষণা দেওয়া।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ইমানের সর্বোৎকৃষ্ট শাখাটি ব্যাখ্যা কর ।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর