উদ্দীপকে বর্ণিত রোহানের কার্যক্রমের ব্যক্তিগত মন্তব্য শরিয়তের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রোহানের উপার্জন হালাল বা বৈধ। তিনি মন্তব্য করেছেন, আমি সবচেয়ে বড় ফরজ আদায় করার চেষ্টা করছি। ঠিক তাই মানুষের প্রথম ফরজ কাজ হলো ইমান আনা। ইমানের আগে ইসলামের কোনো কোনো বিধান পালন করা মানুষের জন্য ফরজ নয়। ইমান এনে মুমিন হওয়ার পর ব্যক্তির ওপর ইসলামের বিভিন্ন হুকুম মানা ফরজ হয়। সালাত, যাকাত, সাওম, হজ প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য ফরজ ইবাদাত। এ ইবাদাতগুলো কবুল হওয়া বা না হওয়া নির্ভর করে ব্যক্তির উপার্জনের ধরনের ওপর। উপার্জন হালাল হলে ইবাদাত কবুলযোগ্য হবে। অবৈধ উপার্জন কবুল হয় না । সেজন্য রোহানের মন্তব্য যথার্থ। রাসুল (সা.) বলেছেন, “হালাল উপার্জনের চেষ্টা করা ফরজের পরে একটি ফরজ বা অপরিহার্য কাজ।” (বায়হাকি) সুতরাং হালাল উপার্জন করা অন্যান্য ফরজের মতো শুধু ফরজই না। বরং এটি ফরজের চেয়েও বেশি কিছু। কর্মনিষ্ঠ ব্যক্তি বা হালাল উপার্জনকারী আল্লাহর পছন্দ। হালাল উপার্জনে কর্মনিষ্ঠতা বাড়ায়। হারাম উপার্জনে কর্মবিমুখতা নিয়ে আসে। সুতরাং উদ্দীপকের রোহান এর উপার্জন হালাল । যা ইবাদাত কবুলের পূর্বশর্ত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রোহানের কার্যক্রমের ব্যক্তিগত মন্তব্য শরিয়তের প্রভ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর