অপর দলের ব্যক্তিদের আচরণে মানবজীবনে কীরূপ প্রভাব পড়ে? বিশ্লেষণ কর ।
উত্তর: অপর দলের ব্যক্তিদের আচরণে মুনাফিকদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। মানবজীবনে এর প্রভাব অত্যন্ত ভয়ানক। উদ্দীপকে অপর দলের চরিত্রে মুনাফিক তথা কপট বিশ্বাসীদের পরিচয় ফুটে উঠেছে। মুনাফিক ঐ প্রকৃতির লোক যারা মৌখিকভাবে ইমানের ঘোষণা দেয় এবং নামাজ, রোজাও পালন করে কিন্তু অন্তরে কুফরি পোষণ করে। এরা মুখে ইমানের ঘোষণা দিলেও অন্তরে ইসলাম ও মুসলমানদের জন্য বিদ্বেষ পোষণ করে এবং সর্বদা ইসলামের ক্ষতি কামনা করে। তারা মুমিনদের সামনে আসলে খুব বেশি ইমানদার j সাজে আবার যখন গোপনে কাফির-মুশরিক ইসলামের শত্রুদের সাথে 1 মিলিত হয় তখন তাদের যোগসাজসে ইসলামের বিরুদ্ধে পাকায়। তাদের এ দ্বিচারিতার কথা আল্লাহ তায়ালা সূরা বাকারার ৮- ২০নং আয়াতের বিস্তারিত আলোচনা করেছেন। নিচে এদের পরিণাম সম্পর্কে বর্ণনা করা হলো- মুনাফিকগণ নিজেরাই ঠকে এবং অপমানিত হয় ও অসম্মানিত হয়। মুনাফিকরা তাদের ধূর্ততার জন্য কঠিন শাস্তি পাবে। মুনাফিক সত্যচ্যুত এবং বিপথগামী। মুনাফিকদের অপরাধ অত্যন্ত জঘন্য বলে তারা আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তারা পৃথিবীতে বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করে অথচ তারা এ অন্যায়কে বুঝতে চেষ্টা করে না এবং নিজেদেরকে সংশোধন করার চেষ্টাও করে না। এ ধরনের মুনাফিকদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া করতেও আল্লাহ পাক পবিত্র কুরআনে নিষেধ করেছেন। তারা জাহান্নামে সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে। সুতরাং বলা যায়, মুনাফিকরা মুসলমানদের ঘোর শত্রু। তাই এরা পৃথিবীতে লাঞ্ছিত হবে এবং পরকালে কঠিন শাস্তি ভোগ করবে। কাজেই এদের ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে এবং এদের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে বাঁচাতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
অপর দলের ব্যক্তিদের আচরণে মানবজীবনে কীরূপ প্রভাব পড়ে? বিশ্লেষণ কর ।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর