উদ্দীপকে উল্লিখিত রিফাতের কার্যক্রমকে হাদিসের আলোকে মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রিফাতের কার্যক্রমে অর্থাৎ ওয়াজে গিয়ে বক্তা কর্তৃক আলোচিত হাদিসটিতে মুসলিমদের ইসলামি ভ্রাতৃত্ববোধ প্রকাশ পেয়েছে । ইসলামি আদির্শ, বিশ্বাস ও ইসলামের অনুশীলনের ফলে মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে তাকে ইসলামি ভ্রাতৃত্ব বলে । ইসলাম ধর্মে বিশ্বাসীগণ পরস্পর ভাই ভাই। আল্লাহ তায়ালা বলেন, “মুমিনরা পরস্পর ভাই ভাই।” (সূরা আল-হুজুরাত : ১০) অর্থাৎ ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে বিশ্বের মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে তাই ইসলামি ভ্রাতৃত্ব । উদ্দীপকে এ বিষয়টিই প্রকাশ পেয়েছে । উদ্দীপকে রিফাত ওয়াজ মাহফিল শুনতে গেলে সেখানে প্রধান বক্তা বলেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার ভাইয়ের উপর জুলুম করতে পারে না। শত্রুর হাতে ভাইকে তুলে দেবে না। প্রধান বক্তার এ বক্তব্যে ইসলামি ভ্রাতৃত্বের পরিচয় পাওয়া যায়। ইসলামের কারণে এক সুমহান আদর্শিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে। ইসলামি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা কারও ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল নয় । আল্লাহ তায়ালা ও রাসুলুল্লাহ (সা.)-এর ওপর ইমান আনার সাথে সাথে মুমিনদের মদ্যে এ ভাতৃত্ব প্রতিষ্ঠা হয়। রাসুল (সা.) এ প্রসঙ্গে বলেন, “এক মুসলমান অপর মুসলমানের ভাই।” (বুখারি ও মুসলিম) অতএব বলা যায়, উদ্দীপকে ইসলামি ভ্রাতৃত্ববোধ প্রকাশ পেয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রিফাতের কার্যক্রমকে হাদিসের আলোকে মূল্যায়ন কর ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর