আ. করিম সাহেবের কার্যক্রম শান্তি বিনষ্টের কারণ হবে।- ব্যাখ্যা কর।
উত্তর: আব্দুল করিম সাহেব ব্যাংক ঋণ করে মূলত তার শান্তি বিনষ্ট করল । কেননা মহানবি (সা.) ইরশাদ করেন- ঋণ হলো দায়বদ্ধতা। এর মাধ্যমে অন্যের কাছে নিজেকে ছোট করা হয় । নিজের স্বাধীন মত প্রকাশ অনেক সময়ই বিঘ্নিত হয় । ঋণ ব্যক্তির আর্থিক উন্নতি ব্যাহত করে। ক্ষেত্রবিশেষে ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদ নিঃশেষ হয়ে যায়। কেবল ঋণের জন্যই কখনো কখনো ব্যক্তির আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়। ঋণের বোঝা ব্যক্তিকে স্বস্তি দেয় না। ঋণগ্রস্ত ব্যক্তি শান্তিতে ঘুমাতে পারে না। ফলে ব্যক্তির স্বাস্থ্যহানি ঘটে। দিনে ঠিকমতো কাজকর্ম করতে পারে না। দিনে তার চলাফেরাও আনন্দের হয় না । তার মধ্যে সবসময় ঋণদাতার উপস্থিতির ভীতি কাজ করে । কোনো সামাজিক অনুষ্ঠানে তার অংশগ্রহণ আনন্দজনক হয় না, বরং কখনো কখনো ঋণদাতা ও সংশ্লিষ্ট লোকদের কাছে অপমানিত হতে হয়। এজন্য রাসুলুল্লাহ (স) ঋণ করা থেকে বিরত থাকতে বলেছেন। কেননা ঋণ ব্যক্তির জীবনে রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা-অপমানের কারণ হয় । রাসুলুল্লাহ (স)-এর এর হাদিসের শিক্ষা হলো— ঋণকারী ব্যক্তি মানসিক দিক থেকে অস্বস্তি ও কষ্টে থাকেন। মুমিন বক্তি সাধ্যমতো চেষ্টা করবে ঋণ না নিতে। প্রয়োজনে জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে কষ্ট সাধন করে হলেও সে ঋণ করা থেকে নিজেকে রক্ষা করবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আ. করিম সাহেবের কার্যক্রম শান্তি বিনষ্টের কারণ হবে।- ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর