উদ্দীপকে বর্ণিত হাদিসের বাস্তব শিক্ষা মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত হাদিসের বাস্তব শিক্ষা হলো হালাল উপার্জন করা মানুষের ইহকাল ও পরকালীন কল্যাণের জন্য অপরিহার্য। হযরত জাবির (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, 'জান্নাতে প্রবেশ করবে না সেই ব্যক্তি, যার মাংসপেশি হারাম বস্তু দ্বারা গঠিত। তার জন্য জাহান্নামই শ্রেষ্ঠ স্থান।' (মুসনাদে আহমদ) আলোচ্য হাদিস থেকে আমরা বাস্তবজীবনে যে শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো হালাল উপার্জন করে হালাল খাদ্য খেয়ে জীবিকা নির্বাহ করতে হবে। হারাম উপায়ে অর্জিত ও উপার্জিত জীবিকা দ্বারা গঠিত শরীরের রক্ত-মাংস অপবিত্র। তাই এরূপ শরীর তথা ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না। হালাল উপায়ে জীবিকা উপার্জনের ফলে সমাজ ব্যবস্থায় ধনী-দরিদ্রের মাঝে সুষম ভারসাম্য ফিরে আসে। কৃষক, দিনমজুর ক্রেতা-বিকেতা, শ্রমিক-মালিকের সাথে সুসম্পর্ক তৈরি হয়। মহান আল্লাহ বলেন 'তোমরা উত্তম ও পবিত্র বস্তু আহার কর, যা আমি তোমাদের জীবিকারূপে দিয়েছি। (সূরা আল-বাকারা : ১৭২) পরিশেষে বলা যায়, যেহেতু হারাম উপার্জনের কারণে ইবাদাত কবুল হয় না এবং এরূপ ব্যক্তি বেহেশতেও প্রবেশ করবে না, সেহেতু আমাদের সকলেরই যাবতীয় হারাম উপায়ে উপার্জিত জীবিকা এবং অবৈধ খাদদেবা গ্রহণ থেকে বিরত থাকতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত হাদিসের বাস্তব শিক্ষা মূল্যায়ন কর ।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর